এক্সপ্লোর

Raj Bhavan Threat Mail: রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলে, তদন্তে নামল লালবাজার

Kolkata News: আরও বেশ কিছু জায়গায় নাশকতা ঘটানোর হুমকি। তদন্তে নেমেছে লালবাজার। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কলকাতার রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি। ইমেল পাঠিয়ে রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি বলে খবর এসেছে। রাজভবনের পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় নাশকতা ঘটানোর হুমকি। তদন্তে নেমেছে লালবাজার। তবে এই হুমকি ঘিরে কার্যতই তোলপাড় পড়ে গিয়েছে। চরম তৎপরতা প্রশাসনের অন্দরে। শুরু হয়েছে তদন্ত। (Raj Bhavan Threat Mail) বিষয়টিসামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে শহর জুড়ে।

মঙ্গলবার দুপুরে রাজভবন-সহ বিভিন্ন সরকারি দফতরে ইমেল মারফত ওই হুমকি আসে। ইতিউতি বিস্ফোরক রাখা আছে, বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়। রাজভবনের তরফে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়, জানানো হয় পুলিশকে। জানা যায়,  আরও বেশ কিছু বেসরকারি দফতরে ওই হুমকি এসেছে বলে। (Kolkata News)

কিছুদিন আগে কলকাতা বিমানবন্দরেও একই রকমের হুমকিবার্তা এসেছিল। দুই হুমকি-চিঠির মধ্যে কোনও যোগ আছে কি না, খতিয়ে দেখছেন লালবাজারের বিশেষ টাস্ক ফোর্সের আধিকারিকরা। কে বা কারা ইমেল পাঠিয়েছে, তা খুঁজে বের করতে IP অ্যাড্রেস বের করার চেষ্টা চলছে। যে যে জায়গায় হুমকি এসেছে, সেখানে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে লালবাজার।

আরও পড়ুন: West Bengal Weather News: আর ৪ দিনের কষ্ট ! তারপরই বৃষ্টি , প্রথমেই ভিজবে এই ৩ জেলা, জানিয়ে দিল আবহাওয়া অফিস

রাজভবন এবং বিভিন্ন দফতরে যে হুমকি-চিঠি এসেছে, তা একটি মাত্র ইমেল অ্যাড্রেস থেকেই এসেছে বলে খবর মিলেছে লালবাজার সূত্রে। তাই IP অ্যাড্রেস বের করার কাজ শুরু হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়ার একটি দফতরেও হুমকি-চিঠি গিয়েছে বলে জানা গিয়েছে। সরেজমিনে তল্লাশি অভিযানও চলছে পাশাপাশি। উদ্বেগ ছড়িয়েছে গোটা বিষয়টিকে ঘিরে। 

এই প্রথম এমন হুমকি চিঠি এল না। কিছু দিন আগেই কলকাতা বিমানবন্দর এবং দেশের অন্য বিমানবন্দরেও একই রকম হুমকি-চিঠি এসেছিল। তাই লালবাজারের তরফে খোঁজ খবর নেওয়া হচ্ছে বিশদে। সেই হুমকি-চিঠি যাঁরা পাঠিয়েছিলেন, এবারও তাঁরাই পাঠিয়েছেন কি না দেখা হচ্ছে। প্রশাসনের অন্দরে চরম তৎপরতা এই মুহূর্তে। 

সম্প্রতিই কলকাতায় রেকি করে যাওয়া ২৬/১১ মুম্বই হামলার জঙ্গি রাজারাম রেগে গ্রেফতার হন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নিশানায় ছিলেন বলে জানা গিয়েছে। রাজারাম অভিষেককে খুনের ছক কষছিলেন বলে দাবি পুলিশের। তার পরই এই হুমকি-চিঠি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
Rajarhat Bomb: একটা ব্যাগ রেখে আসার পরই বিস্ফোরণ, রাজারহাটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ শামিম ও দালাল শাহেনশাহ
একটা ব্যাগ রেখে আসার পরই বিস্ফোরণ, রাজারহাটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ শামিম ও দালাল শাহেনশাহ
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget