এক্সপ্লোর

Kolkata: কলকাতার শপিং মল থেকে ৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার রাঁচির আইনজীবী

Kolkata News: মামলা প্রত্যাহারের জন্য ১০ কোটি টাকা দাবি আইনজীবীর। শেষে ১ কোটি টাকায় ব্যবসায়ীর সঙ্গে রফা আইনজীবীর। রফার কিস্তি বাবদ ৫০ লক্ষ টাকা নিতে এসে হাতেনাতে পাকড়াও হলেন।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: এবার ৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার রাঁচির আইনজীবী। কলকাতার শপিং মল থেকে ৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার আইনজীবী। ধৃত আইনজীবীর নাম রাজীব কুমার। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, রাঁচি হাইকোর্টে কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা। মামলা প্রত্যাহারের জন্য ১০ কোটি টাকা দাবি আইনজীবীর। শেষে ১ কোটি টাকায় ব্যবসায়ীর সঙ্গে রফা আইনজীবীর। রফার কিস্তি বাবদ ৫০ লক্ষ টাকা নিতে এসে হাতেনাতে পাকড়াও হলেন।
কলকাতার একটি শপিং মল থেকে আইনজীবীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তল্লাশির হুমকিও দিত আইনজীবী রাজীব কুমার, অভিযোগ ব্যবসায়ীর।

উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য

কলকাতা থেকে ঝাড়খণ্ডের আইনজীবীকে গ্রেফতারের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশের দাবি, ৬০০-রও বেশি জনস্বার্থ মামলা করেছেন ওই আইনজীবী। এমনকি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও খনি-দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রাজীব কুমার। জনস্বার্থ মামলা দায়ের করে চাপ দিয়ে টাকা আদায় করাই ছিল তাঁর কৌশল, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

উল্লেখ্য, গতকাল নোট-কাণ্ডে ঝাড়খণ্ডের ৩ বিধায়ক গ্রেফতার করা হয়েছিল। গোটা ঘটনার তদন্তভার নিল সিআইডি। গ্রেফতার করা হয়েছে ৩ বিধায়কের ২ সঙ্গীকেও। ঝাড়খণ্ডের ৩ বিধায়ককে ঘিরে রহস্য আরও ঘনীভূত। গতকাল রাতে ঝাড়খণ্ডের ৩ বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা। পুলিশ সূত্রের খবর,  শুক্রবার রাতের বিমানে গুয়াহাটি যান ৩ কংগ্রেস বিধায়ক। গতকাল সকালে গুয়াহাটি থেকে ফেরেন কলকাতায়। 

'বড়বাজারে শাড়ি কিনতে এসেছেন বলে দাবি ৩ কংগ্রেস বিধায়কের 

 পুলিশ সূত্রের খবর,  'বড়বাজারে শাড়ি কিনতে এসেছেন বলে দাবি ৩ কংগ্রেস বিধায়কের। পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটাই দাবি করেছেন ৩ বিধায়ক। শাড়ি কিনতে বড়বাজারে এসে গুয়াহাটি কেন গেলেন ৩ কংগ্রেস বিধায়ক? ৩ বিধায়কের থেকে পাওয়া ৪৯ লক্ষ টাকার উৎস কী? টাকার উৎস নিয়ে সন্দেহ পুলিশের। 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget