এক্সপ্লোর

Sandip Ghosh at CBI Special Court: চড়ের পর এবার সন্দীপ ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল চটি !

People Throws Shoes At Sandip Ghosh: সন্দীপকে ঘিরে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা আইনজীবীরা। দেওয়া হয় চোর চোর স্লোগান। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় চটি !

কলকাতা: আরজিকর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঘিরে মহিলা আইনজীবীদের বিক্ষোভ, সপাটের চড়ের পর এবার ধেয়ে এল চটি! কোর্টে ঢোকার সময় চোর চোর স্লোগান, এবার চটি দিয়ে মারার চেষ্টা করার হয়।  আইনজীবীদের বিক্ষোভের মাঝেই কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বের করল পুলিশ।

সন্দীপ ঘোষ-সহ ৪জনের কাউকে হেফাজতেই চাইল না CBI! ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্যালে দুর্নীতি, ৪জনেরই জেল হেফাজত। 'পরে প্রয়োজন হলে হেফাজতে চাওয়ার আর্জি জানানো হবে', বিশেষ আদালতে জানালেন CBI-এর আইনজীবী। 'ভবিষ্যতে রায় কী হবে, তা এখন থেকেই ঠিক করতে চাইছেন? তখন কী পরিস্থিতি হবে, সেই বুঝে নির্দেশ', CBI আইনজীবীকে ফের ভর্ৎসনা বিশেষ আদালতের বিচারকের। 

আর জি কর মেডিক্য়াল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। ১৫দিন জিজ্ঞাসাবাদের পর, সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা। তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায় লাগাতার আন্দোলনে প্রবল চাপের মুখে আর জি কর মেডিক্য়াল কলেজ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। যদিও, এর কয়েকঘণ্টার মধ্য়েই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। আন্দোলনের মুখে যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। ন্য়াশনাল মেডিক্য়াল কলেজের প্রশাসনিক ভবনে অধ্য়ক্ষের ঘরে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন, রাত দখলের কর্মসূচিতে 'হামলা', TMC-কে হুঁশিয়ারি শুভেন্দুর ,'চামড়া তুলে ডুগডুগি..'

পরদিনই, কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েন আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ। প্রধান বিচারপতির বেঞ্চ কার্যত হুঁশিয়ারি দেয়, সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে না পাঠালে ব্যবস্থা নেবে আদালত। অন্যদিকে, এদিনই আর জি করে খুন-ধর্ষণ মামলায় তদন্তভার হাতে নেয় CBI. এর পরপরই, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে CBI. এর মাঝেই সামনে আসে আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দুর্নীতির বিস্ফোরক সব অভিযোগ। টানা ১৫ দিন ধরে আসা-যাওয়া চলছিলই। এরপরই সোমবার সন্ধেয় আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে CBI. 

খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget