এক্সপ্লোর

Kolkata Doctors Protest: 'ওঁদের যেমন ডাক্তার বলে চলতি আছে বাজারে, আমাদেরও মানুষ নমস্কার করে', চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ মদনের

Madan Mitra on Doctors Protest: কামারহাটির বিধায়ক বলেন, 'চিকিৎসকরা এখন এসবের ফায়দা তুলছে। ওদের যেমন ডাক্তার বলে বাজারে চলতি আছে, আমাদেরও আছে।'

কলকাতা: পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। কাল বিকাল সাড়ে চারটেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এ নিয়ে এবার চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ করে হুঁশিয়ারি মদন মিত্রের।  


মদন মিত্র বলেন, 'জুনিয়র চিকিৎসকরা বলছেন পুজোর আগে পঞ্চমীতে মহামিছিল করবেন। এটা ভাবছেন না যে এই মিছিলের ফলে অ্যাম্বুলেন্স যেতে পারবে না। ট্র্যাফিক জ্যামে হাজার হাজার রোগী-পরিজনেরা অসহায় অবস্থায় পড়তে পারেন। এখন চিকিৎসকরাই যদি স্ট্রাইক করেন, তাতে আরও সমস্যা বাড়বে। চিকিৎসকরা বিচার চেয়ে লড়াই করছেন, বিচার আমরাও চাই। মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন। কিন্তু সবকিছুরই একটা সীমা থাকা দরকার। দুর্গাপুজোয় দুর্গা-মাকে অস্বীকার করে মানবতার পুজো করা যায় না। বিচারের জন্য অপেক্ষা করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে ধরা হয়েছিল। আমি এই অনশনের বিরোধীতা করছি'। 

এরপরই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কিছুটা হুঁশিয়ারির সুর শোনা যায় মদন মিত্রের গলায়। কামারহাটির বিধায়ক বলেন, 'চিকিৎসকরা এখন এসবের ফায়দা তুলছে। ওদের আধার কার্ড থাকলে, আমারও আধার কার্ড আছে। ওদের যেমন ডিগ্রি আছে আমারও আছে। ওদের যেমন ডাক্তার বলে বাজারে চলতি আছে, আমাদেরও আছে। আমাদেরও মানুষ নমস্কার করে। এই নয় যে আমরা হনুলুলু থেকে উঠে এসেছি'। 

ধর্মতলার অনশন মঞ্চে ৭ জন এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ২ জন জুনিয়র ডাক্তার অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি, পঞ্চমীর দিন জোড়া কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার বিকাল সাড়ে চারটেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের পাশাপাশি, রাজ্যের সর্বত্র সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করা হল। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্সরাও এতে অংশ নেবেন।

আরও পড়ুন, 'বিচার চাই, না পেলে প্রতিবাদ আরও বাড়বে', বিদেশ থেকে ডাক্তারদের অনশনমঞ্চে এসে প্রতিক্রিয়া প্রবাসীদের

এদিনই, ধর্মতলায় জুনিয়রদের সঙ্গে ২৪ ঘণ্টার জন্য প্রতীকী অনশনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। ৬ জন সিনিয়র চিকিৎসকের পাশাপাশি ৪ জন সাধারণ মানুষও প্রতীকী অনশনে বসেছেন। স্বচ্ছতার স্বার্থে অনশন মঞ্চে সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশপাশি দুটি LED স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখানো হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Durga Puja Weather : পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
Nitin Nabin: ২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Dengue Update: রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget