এক্সপ্লোর

RG Kar Hospital: তছনছ শয্য়া-ওষুধ-যন্ত্র! আর জি করে এখন দেওয়াই যাবে না এমারজেন্সি পরিষেবা?

RG Kar Hospital Vandalized: ওষুধ রাখার ঘর পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। অজস্র ওষুধ পড়ে রয়েছে মাটিতে। এমারজেন্সি রুমের যন্ত্রপাতি আর কিছুই ঠিক নেই

কলকাতা: মাত্র ৪০ মিনিটের হামলা। আর তাতেই কার্যত ধ্বংসস্তূপ আর জি কর হাসপাতালের এমারজেন্সি বিভাগ এবং আশপাশের আরও কিছু পরিকাঠামো। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই হাসপাতালে এখন কোনও রোগীকে আপৎকালীন পরিষেবা দেওয়ার মতো পরিস্থিতি আর নেই। যা পরিস্থিতি হয়ে রয়েছে তাতে এই ভাঙাচোরা অবস্থায় এমারজেন্সি পরিষেবা কোনওভাবেই দেওয়া যাবে না বলে জানাচ্ছেন হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্য়কর্মীরা। 

এমারজেন্সি রুমে যে বেডগুলি রয়েছে। সেগুলি আর ব্যবহারের যোগ্য নেই। ভেঙে তছনছ করা হয়েছে সবকটা। বেডের রেলিং ভেঙে দেওয়া হয়েছে। ওই এমারজেন্সি রুমে শয্যাগুলির সঙ্গে একাধিক মনিটর, আরও নানা প্রয়োজনীয় যন্ত্র ছিল। যা সব ভেঙে দেওয়া হয়েছে। ওই যন্ত্রগুলির দাম লক্ষাধিক। সব নষ্ট হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। এর পাশেই রয়েছে নার্সিং রুম। সেখানে আপৎকালীন পরিষেবা দেওয়ার জন্য যাবতীয় ওষুধ, জিনিসপত্র এবং আরও নানা সামগ্রী ছিল। সব তছনছ করা হয়েছে। ওই রুমে ১৫ দিন থেকে ১ মাসের জন্য এমারজেন্সি পরিষেবা দিতে যা লাগে সেই মতো ওষুধ ও অন্যান্য জিনিসপত্র রাখা থাকে। সবই নষ্ট করা হয়েছে। স্যালাইনের অজস্র বোতল মাটিতে পড়ে নষ্ট হয়ে রয়েছে। ওই ঘরে ট্রে-তে করে আলাদা আলাদা করে নানা ওষুধ রাখা ছিল। সব ভাঙচুর করা হয়েছে। ওই ঘরে একটি ফ্রিজের মধ্যে একাধিক দামী ও প্রয়োজনীয় ওষুধ রাখা ছিল, ওই ফ্রিজ ভেঙে ফেলা হয়েছে। ওই ওষুধগুলি ফ্রিজের ঠান্ডা ছাড়া মাত্র ২-৩ ঘণ্টা টিকে থাকতে পারে। ফলে সব ওষুধ নষ্ট হয়ে গিয়েছে। ওই ঘরেই ছিল একাধিক জীবনদায়ী ওষুধ (Life Saving Drug)। সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই চত্বর জুড়ে কোথাও ফ্যান ভেঙে ফেলা হয়েছে, কোথাও দরজার কব্জা খুলে ফেলা হয়েছিল। ভেঙে ফেলা হয়েছে বোর্ড। বেছে বেছে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। যেখানে যা যন্ত্র পেয়েছে সব ভেঙেছে দুষ্কৃতীরা। চিকিৎসক-নার্সদের অভিযোগ গোটা হামলার সময়ে কার্যত নির্বাক দর্শক ছিল পুলিশ।  

এরই মধ্যে এমআরআই-সিটি স্ক্যানের ঘর বেঁচে যায়। শাটার নামিয়ে দেওয়া হয়েছে। ফলে সেখানে যন্ত্রপাতিগুলি বেঁচে গিয়েছে। যাঁরা কর্মী ছিলেন, তাঁরা গোলমাল শুনেই দ্রুত শাটার নামিয়ে আলো বন্ধ করে দেন। আক্রমণ সেখানেও হয়েছিল। কারণ সামনের বোর্ডে ভাঙচুর চালানো হয়েছে। মনে করা হচ্ছে যারা হামলা চালিয়েছে তারা জানত আর জি কর হাসপাতালে কোন বিভাগ কোথায় রয়েছে? সেই কারণেই এত অল্প সময়ে পরপর বিভাগে হামলা? হামলাকারীদের হাতে রড-হাতুড়ি-ইট ছিল। দেখা গিয়েছে বাঁশ।

এখন এমারজেন্সি চালু রাখা যাবে না। কিন্তু যাতে পরিষেবা বিঘ্নিত না হয়, তার জন্য ট্রমা কেয়ার ফেসিলিটিতে জেনারেল এমারজেন্সির রোগীদের এনে চিকিৎসা পরিষেবা চালু রাখার চেষ্টা করা হবে বলে জানালেন আর জি করের অধ্যক্ষ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: রাসবিহারী বসুর এই শিষ্যের এক বোমায় কেঁপে গিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য, স্মৃতিচারণায় বসন্ত বিশ্বাসের মন্ত্রী-ভাইপো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget