এক্সপ্লোর

Kolkata Hotel Fire:অগ্নিকাণ্ডে বড়বাজারের হোটেলে মৃত্যুমিছিল, আটক ম্যানেজার; এখনও বেপাত্তা মালিক

Rituraj Hotel Fire: বড়বাজারের মেছুয়ার ৬ তলা হোটেলে মৃত্যুকূপ। অগ্নিকাণ্ডের জেরে দুই শিশু, এক মহিলা-সহ ১৪ জনের মৃত্যু হয়েছে।

কলকাতা: বড়বাজার মেছুয়া ফলপট্টিতে হোটেলে বিধ্বংসী আগুনে মৃত্যু ১৪ জনের। প্রবল ধোঁয়ায় কার্যত গ্যাস চেম্বার হয়ে যায় হোটেল। আর তার জেরেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় আবাসিকদের। এই ঘটনায় এখনও বেপাত্তা হোটেলের মালিক। তবে আটক করা হয়েছে ম্যানেজারকে। 

ঋতুরাজ হোটেলের একতলায় রয়েছে দোকান এবং গোডাউন। উপরের অংশে হোটেল। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ হোটেলের ১ তলার রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপর, গোটা হোটেলে ছড়িয়ে পড়ে ধোঁয়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। ভোররাত পর্যন্ত চলে সার্চ অপারেশন। অগ্নিকাণ্ডের পরেই উধাও হোটেল মালিক। ইতিমধ্যেই তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে FIR। তবে আটক করা হয়েছে হোটেল ম্যানেজারকে। 

আগুনের জেরে এখনও পর্যন্ত দুই শিশু, এক মহিলা-সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের দেহ শনাক্ত করা হয়েছে। হোটেল থেকে অনেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় RG কর, NRS ও কলকাতা মেডিক্যাল কলেজে। ২ জন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতদের মধ্য়ে অনেকেই ভিনরাজ্যের বাসিন্দা। প্রাণ বাঁচাতে পাইপ বেয়ে নামতে গিয়ে মৃত্যু হয় একজনের। কেউ কেউ ছাদের কার্নিস থেকে পড়ে যান। অন্ধকারে অনেকে সিঁড়ি দিয়ে নীচে নামার চেষ্টা করেছিলেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। হোটেলের ঘরে, শৌচাগারে,করিডরে এবং সিঁড়িতে দেহ মেলে। 

বড়বাজারের হোটেলে বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে ১৪ জনের। এদের মধ্যে ৫ জনের দেহ RG কর মেডিক্যালে, ৫ জন NRS এবং কলকাতা মেডিক্যাল কলেজে ৪ জনের দেহ রয়েছে। মৃতদের মধ্যে দাদু, নাতি-নাতনি-সহ এক পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা চেন্নাইয়ের বাসিন্দা। দাদুর কাছে ৩ বছর ৮ মাসের মেয়ে আর ৮ বছরের ছেলেকে রেখে মা-বাবা শপিংয়ে যান। হোটেলের ৩১৩ নম্বর ঘরে ছিলেন দাদু, নাতি-নাতনি। দুই শিশু বিছানায় আর দাদু শৌচাগারে পড়েছিলেন। ৪১৯ নম্বর ঘরে ছিলেন ওড়িশার কটকের বাসিন্দা ৪১ বছরের রাজেশ সন্তুকা। টেক্সটাইল ব্যবসায়ী রাজেশ এর আগেও এই হোটেলে এসে থেকেছেন। কাপড় নিয়ে গতকালই রাত সাড়ে ৮টায় হাওড়া থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই বিধ্বংসী আগুনে তাঁর মৃত্যু হয়। বিহারের ভাগলপুরের বাসিন্দা ২০ বছরের নীরজ কুমারের দেহও শনাক্ত করা হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি

ভিডিও

NRS Hospital : এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল | ABP Ananda Live
Mahua Maitra : ফের ডিম-বিক্ষোভের মুখে 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র | ABP Ananda live
Kakdwip Incident : কাকদ্বীপে জোড়া হত্যাকাণ্ডের চার্জশিটে চাঞ্চল্যকর মোড় | ABP Ananda Live
Ritabrata Banerjee : 'সরকারের কাজে ও কথায় কোনও মিল থাকছে না', আক্রমণ ঋতব্রতর
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দিয়ে কীভাবে ঋতব্রত তৃণমূলেরা নির্বাচনে লড়তে পারেন ?:কল্যাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget