এক্সপ্লোর

Kolkata Road Accident : মহানগরে ফের পথ দুর্ঘটনা, দ্বিতীয় হুগলি সেতুতে যুবতীর প্রাণ কাড়ল বেপরোয়া লরি

Second Hoogly Bridge Accident : গভীররাতে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা কেড়ে নিল শহরের এক পাঁচতারা হোটেল কর্মীর প্রাণ ।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : শুক্রবার শহরের ঘুম ভেঙেছিল মন ভেঙে দেওয়া খবরে। বেহালার বড়িশায় ( Behala Barisha ) লরির ধাক্কায় প্রাণ যায় ছোট্ট এক স্কুল পড়ুয়ার। সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে বেহালার একাংশ। তার ২৪ ঘণ্টা পেরতো না পেরতেই কলকাতা শহরে ফের এক পথ দুর্ঘটনা। ঘটনাস্থল দ্বিতীয় হুগলি সেতু।

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা : শুক্রবার রাতে ফ্লাইওভারে ওঠার মুখে ঘটে যায় দুর্ঘটনা। ফের বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে। গভীররাতে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা কেড়ে নিল শহরের এক পাঁচতারা হোটেল কর্মীর প্রাণ ।  মৃত যুবতীর নাম সুনন্দা দাস । তিনি হাওড়ার নেতাজি সুভাষরোডের বাসিন্দা।

প্রতিদিনের মত শুক্রবারও স্কুটিতে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। ধর্মতলা অঞ্চলের এক পাঁচতারা হোটেলের পারচেজ ম্যানেজার পদে কর্মরত ছিলেন সুনন্দা। এক সহকর্মীকে আলিপুরে নামিয়ে দিয়ে হাওড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন সুনন্দা। তখনই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। 

রাত তখন ১১টা। খিদিরপুরের দিক থেকে স্কুটারে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিলেন ওই যুবতী। পুলিশ সূত্রে খবর, সেই সময় পিছন দিক থেকে একটি লরি যুবতীর স্কুটারে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর এতে তাঁর শরীরের কিয়দাংশ পিষে যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসে কর্তব্যরত পুলিশকর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে ওই  হোটেল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

হেস্টিংস থানা ঘাতক লরিটিকে আটক করলেও পলাতক চালক। একই দিনের মধ্যে পরপর এমন দুর্ঘটনায় মর্মাহল শহরবাসী। পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। শুক্রবার বেহালার ঘটনায় যেমন প্রশ্ন উঠেছে স্কুলের সামনে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। শুক্রবার বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথেই শেষ হয়ে যায় সৌরনীলের সারাজীবনের পথচলা। বেপরোয়া লরি কেড়ে নেয় সাত বছরের একরত্তির প্রাণ! শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বেহালার চৌরাস্তা। পুলিশের গাড়ি, একের পর এক বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে, মৃতদেহ আটকে রেখে শুরু হয় বিক্ষোভ! উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ! এই ঘটনা ঘিরে, প্রায় ৩ ঘণ্টা ধরে চলে অবরোধ। ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন :

ED ডাকবে না, ফ্ল্যাট-প্রতারণা অভিযোগ নিয়ে নুসরতের পাশে অভিনেতা যশ 




সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget