এক্সপ্লোর

Kolkata Road Accident: বিজন সেতুতে বাইকে ধাক্কা বেসরকারি বাসের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরোহী

Kolkata News: ছুটির দিনে ফের পথ দুর্ঘটনা। রবিবার দুপুরে বিজন সেতুতে ঢোকার মুখে সজোরে বাইকে ধাক্কা মারে একটি বেসরকারি বাস।

হিন্দোল দে, কলকাতা: বিজন সেতুতে বাইকে ধাক্কা বাসের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাইক আরোহী। গড়িয়া-দিঘাগামী বেসরকারি বাস এদিন বাইকে ধাক্কা মারে। প্রত্যকদর্শীদের অভিযোগ, বেপরোয়াভাবে বাইকে ধাক্কা দেয় ওই বেসরকারি বাস।  

গড়িয়া স্টেশন থেকে দীঘা যাচ্ছিল বেসরকারি বাস। বিজন সেতুতে সেই সময় অ্যাপ ক্যাব নির্ভর বাইকটি উঠছিল, পিছনে বসেছিলেন একজন যাত্রীও। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেই সময় বেপরোয়াভাবে এসে বাসটি ধাক্কা মারে বাইকে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তায় উল্টে পড়ে বাইকটি। পড়ে যান যাত্রী। তার উপর দিয়েই চলে যায় বাসটি। পুলিশ সূত্রে খবর, গুরুতর জখম হয়েছেন ওই যাত্রী। কোমরের নিচ থেকে তাঁর আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি রুবি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে অ্যাপ ক্যাব নির্ভর চালককেও। ঘটনাস্থলে পৌঁছয় কসবা ট্রাফিক গার্ডের পুলিশ এবং সাউথ ইস্ট ডিভিশনের ট্রাফিক পুলিশ পৌঁছয়। এক প্রত্যক্ষদর্শী জানান, "বিজন সেতুর মুখে দীঘার বাসটা ওভারটেক করে। ওভারটেক করেই বাইকটাকে মেরেছে।''

গত এক সপ্তাহে একের পর দুর্ঘটনা ঘটেছে রাজ্যে। গত ২১ জুলাই পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু হয়। মধ্যমগ্রামের কাজি নজরুল ইসলাম সরণিতে মাছের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল বাইক আরোহী মহম্মদ কাশেমের। গুরুতর আহত হন আরেক আরোহী। মৃতের বাড়ি মধ্যমগ্রামের আবদালপুরে। স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশের টাকা তোলার জন্যই দুর্ঘটনা ঘটে। মাছের গাড়ির চালককে আটক করা হয়। এই ঘটনা মধ্যমগ্রামে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের কিয়স্কে ভাঙচুর চালানো হয়। প্রায় একঘণ্টা অবরুদ্ধ থাকে যশোর রোড। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বারাসাতের SDPO. এরপর মধ্যমগ্রাম থানায় চড়াও হয়ে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। শেষমেশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

এরপর ২৩ জুলাই কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কে সরকারি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত হয়েছেন ১১ জন। এদের মধ্যে ছিলেন বাস ও ট্রাকের চালকও। ওইদিন সকাল ৭টা নাগাদ কাকদ্বীপের কামারহাটে কলকাতাগামী সরকারি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ফের দুর্ঘটনা ঘটে কাকদ্বীপে। বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় টোটো চালক ও যাত্রী-সহ ২ জনের। টোটোর আরেক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাতে কাকদ্বীপের অক্ষয়নগর- কালীনগরে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর পিছনে ধাক্কা মারে ট্রাক। যাত্রী সমেত নয়ানজুলিতে পড়ে যান টোটো চালক। এক যাত্রী ও টোটো চালকের মৃত্যু হয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget