এক্সপ্লোর

Kolkata Road Accident: রাতের শহরে ফের দুর্ঘটনা, বেপরোয়া ট্রাকের বলি স্কুটি চালক

Road Accident: রাতের শহরে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা কলকাতায় নতুন নয়। এবার বেপরোয়া ট্রাক পিষে দিয়েছে স্কুটি চালককে। নিউটাউনের আকাঙ্খা মোড়ের কাছে ঘটেছে দুর্ঘটনা।

রঞ্জিত সাউ, কলকাতা : শহরের বুকে ফের পথ দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুটি চালকের। গতকাল, বুধবার রাতে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা ঘটিয়েছে একটি ট্রাক। দ্রুত গতিতে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিতে ধাক্কা মারে। ছিটকে গাড়ির নীচেই পড়ে যান স্কুটি চালক। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, মৃতের নাম পার্থ দে। তাঁর বাড়ি ট্যাংরা এলাকায়। গুরুতর আহত অবস্থায় স্কুটি চালককে পুলিশ বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

রাতের শহরে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা কলকাতায় নতুন নয়। রাস্তায় স্পিডোমিটার বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। তাহলে কি বেপরোয়া গতি রোধ করতে ব্যর্থ ট্রাফিক পুলিশ? কোনওভাবেই সম্ভব হচ্ছে না গতির নিয়ন্ত্রণ, উঠছে প্রশ্ন? ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালককে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ। গতকালে রাতে সড়ে ১০টা নাগাদ নিউটাউনের আকাঙ্খা মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। 

কয়েকদিন আগেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের কাছে 

বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় বাইক পড়ে প্রাণ গেল মায়ের। যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত হন শিশুর বাবা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে বছর তিনেকের শিশুকন্যা। 

কিছুদিন আগে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল বেহালায় 

বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী মহিলার। পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটেছিল। বাজার সেরে স্বামীর সাইকেলে চড়ে ফিরছিলেন প্রভাবতী গন্দ। পিছন থেকে বেপরোয়া গাড়ি সাইকেলে ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে যান বছর পঞ্চাশের মহিলা। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মহিলার স্বামীও গুরুতর জখম হন। তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বেপরোয়া গাড়ির চালককে আটক করে পর্ণশ্রী থানার পুলিশ। 

ঢালাই ব্রিজের ব্যস্ত এলাকাতেও সম্প্রতি ঘটেছে ভয়াবহ এক পথ দুর্ঘটনা 

ঢালাই ব্রিজ শহরের অন্যতম ব্যস্ততম এলাকা। দিনভর এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। দুর্ঘটনার দিন সকালে কামালগাজির দিক থেকে একটা ম্যাটাডোর গাড়ি আসছিল। বেপরোয়া গতিতে এসে যাত্রীবাহী অটোয় ধাক্কা মারে। এর জেরে আশপাশের জেরে থাকা ২-৩টি অটোও দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাটাডোরের ধাক্কায় অটোটি পুরো পাল্টি খেয়ে যায়। অটোয় থাকা যাত্রীরা আহত হন। 

আরও পড়ুন- ঘন কুয়াশার দাপটে দিকভ্রষ্ট লঞ্চ, আটকে গেল নদীর চরে, পাঁজাকোলা করে উদ্ধার যাত্রীদের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Trinamool: তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget