এক্সপ্লোর

Dense Fog: ঘন কুয়াশার দাপটে দিকভ্রষ্ট লঞ্চ, আটকে গেল নদীর চরে, পাঁজাকোলা করে উদ্ধার যাত্রীদের

WB News: আজ সকাল থেকেই ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। আর তার জেরে দিকভ্রষ্ট হয়ে হুগলি নদীতে চড়ায় আটকে গিয়েছিল যাত্রী বোঝাই একটি লঞ্চ।

গৌতম মণ্ডল : ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত ডায়মন্ড হারবারের জনজীবন। ব্যহত ডায়মন্ড হারবার- কুঁকড়াহাটি ফেরি পরিষেবা। ঘন কুয়াশার জেরে যাত্রী-সহ লঞ্চ হুগলি নদীতে দিকভ্রষ্ট হয়ে চড়ায় আটকে যায়। লঞ্চে প্রায় দেড়শ যাত্রী ছিলেন। খবর পেয়ে উদ্ধার কাজে নামে ডায়মন্ড হারবারের দমকল বাহিনী। আজ সকাল থেকেই ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। আর তার জেরে দিকভ্রষ্ট হয়ে হুগলি নদীতে চড়ায় আটকে গিয়েছে যাত্রী বোঝাই একটি লঞ্চ। ওই লঞ্চে দেড়শ জন যাত্রী ছিল বলে খবর। হুগলি নদীর চড়ায় আটকে গিয়েছে ওই লঞ্চটি। 

দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরের নদীপথে একমাত্র যোগাযোগের মাধ্যমে ডায়মন্ড হারবারের হুগলি নদী। এখানে ফেরি পরিষেবা চলে। আজ সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে ছিল দক্ষিণ ২৪ পরগনা। বিশেষ করে ডায়মন্ড হারবার অঞ্চলে কুয়াশার পরিমাণ ছিল সবচেয়ে বেশি। সকালে দু থেকে তিনটি লঞ্চ এবং ভেসেল চালানোর পর থেকেই বাড়তে থাকে কুয়াশার পরিমাণ। এই পরিস্থিতিতে কুয়াশার জেরে দিকভ্রষ্ট হয় যাত্রী বোঝাই একটি লঞ্চ যেটি ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি যাচ্ছিল। এই লঞ্চটি হুগলি নদীর চরে আটকে যায়। খবর পৌঁছয় ডায়মন্ড হারবার পুরসভার কর্মীদের কাছে। তাদের তরফে দমকল বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। 

সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ নামেন দমকলকর্মীরা। নৌকা করে মাঝ নদীতে গিয়ে চড়ায় আটকে থাকা লঞ্চের হদিশ পান তাঁরা। লঞ্চে ছিলেন বয়স্ক, মহিলা এবং শিশুরাও। অনেককেই পাঁজাকোলা করে তুলে আনেন দমকল কর্মীরা। কাদা, পলিমাটি পার করে উদ্ধার করা হয় তাঁদের। কারও চিকিৎসার প্রয়োজন হতে পারে ভেবে এলাকায় রাখা হয় মেডিক্যাল টিম। প্রশাসনিক আধিকারিকরাও পৌঁছন জেটিঘাটে। স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ৭টা নাগাদ ছেড়েছিল এই লঞ্চটি। তারপর কুয়াশার জেরে দিকভ্রষ্ট হয়ে ভাটায় নদীর চড়ায় আটকে যায়। খবর পেয়ে উদ্ধারকাজে যায় দমকলবাহিনী। প্রায় ঘণ্টা তিনেক বন্ধ ছিল পরিষেবা। তারপর কুয়াশার প্রভাব কমতে থাকার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে ফেরি পরিষেবা। 

আজ সকাল থেকে ঘন কুয়াশার প্রভাব ছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঘন কুয়াশার জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। একাধিক এলাকায় দৃশ্যমানতা এক ধাক্কায় কমে গিয়েছে অনেকটাই। কুয়াশার প্রভাবে আবহাওয়ায় কিছুটা উষ্ণ হয়েছে আগের তুলনায়। বেড়েছে তাপমাত্রাও। 

আরও পড়ুন- কলকাতায় বসে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পাচার 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget