এক্সপ্লোর

Salt Lake News: সাপের বরে উন্নতি! ‘খেলা’ দেখাতে গিয়ে শ্রীঘরে ২, অধরা ১

Kolkata News: সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুই সাপুড়েকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ

রঞ্জিত সাউ, কলকাতা: কাঠের সাপ নিয়ে ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হত বহুমূল্য গয়না, আংটি (Kolkata News)। সল্টলেকে প্রতারণা চক্রের পর্দাফাঁস। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুই সাপুড়েকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃতরা হরিয়ানার বাসিন্দা (Salt Lake News)।

সাপ যে জ্যান্ত নয়, তা টেরই পাননি কেউ

বাবুরাম সাপুড়ের সাপের মতো এই সাপেরও চোখ নেই, নখ নেই। ছোটে না, হাঁটে না, কাউকে কাটেও না। কিন্তু এই সাপ যে জ্যান্ত নয়, তা টেরই পাননি কেউ। 

সল্টলেকে রমরমিয়ে চলছিল, কাঠের সাপ নিয়ে ভয় দেখিয়ে টাকা পয়সা ও দামি আংটি হাতিয়ে নেওয়ার চক্র। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুই সাপুড়েকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

আরও পড়ুন: Amartya Sen: সংঘাত চরমে, সরাসরি উচ্ছেদের নোটিস, অমর্ত্যকে জমি ছাড়ার নির্দেশ বিশ্বভারতীর

পুলিশ সূত্রে খবর, সল্টলেকের ফাঁকা রাস্তায় এই সাপুড়েদের টার্গেট ছিল অফিস যাত্রীরা, যাঁদের হাতে রয়েছে দামি আংটি, সেই সঙ্গে অফিস যাওয়ার ব্যস্ততা। সাপের মাথায় ঠেকালে ধন-সম্পদ, প্রতিপত্তি বাড়বে বলে ভুল বুঝিয়ে খুলে নেওয়া হত। তার পর আংটি সাপে গিলে ফেলেছে বলে আর ফেরত দেওয়া হত না।

অবিকল আসল সাপের মতো দেখতে কাঠের সাপ বের করে তাঁদের ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া হত। গত ৪ মার্চ হিরের আংটি হাতিয়ে নেওয়া হয় বলে থানায় অভিযোগ জানান সল্টলেকের এফই ব্লকের এক বাসিন্দা। তার পরই তদন্তে নেমে হাওড়া ময়দান এলাকা থেকে অভিযুক্ত বাল্লে নাথ ও মনোজ নাথকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের আর এক সঙ্গী পলাতক

উদ্ধার করা হয় একটি কাঠের সাপ ও হিরের আংটি। ধৃতদের আর এক সঙ্গী পলাতক। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হরিয়ানার বাসিন্দা। ধৃতদের চার দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য দিকে,  হাওড়া স্টেশন থেকে দু'দফায় উদ্ধার বিপুল পরিমাণ টাকা। হাওড়া স্টেশনে আর পি এফ এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি চালান। প্রথমে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৯ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে আটক করা হয়।পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা বিধানচন্দ্র কুমার (৪৫) নামে ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে পাওয়া যায় নগদ ১০ লক্ষ টাকা। এর পর আরও এক ব্যক্তিকে আটক করে, তাঁর কাছ থেকে পাওয়া যায় ১২ লাখ ৮০ হাজার টাকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel Conflict: তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে 'হামলা' ! ভয়াবহ অগ্নিকাণ্ড, কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে 'হামলা' ! ভয়াবহ অগ্নিকাণ্ড, কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া
Iran Israel Conflict:
"পূর্ণ শক্তিতে আক্রমণ চালাবে ইজরায়েল..", হুঁশিয়ারি নেতানিয়াহুর ! এবার বড় দাবি চিনের
Iran Israel Conflict: আর মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে ভারতে !
আর মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে ভারতে !
News Live :'আর সময় নেই..' ! ইরানের সঙ্গে আলোচনার দাবি ওড়ালেন ট্রাম্প
'আর সময় নেই..' ! ইরানের সঙ্গে আলোচনার দাবি ওড়ালেন ট্রাম্প

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crude Oil Crisis : হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা, তেলের চিন্তায় ঘুম ছুটছে ভারতের ! কত ব্যারেল মজুদ আছে ?
Stock Market Prediction :  শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
শেয়ার বাজারে বড় ধসের আশঙ্কা, বুধবার কি রক্তাক্ত হবে দালাল স্ট্রিট ?
Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Embed widget