এক্সপ্লোর

Kolkata News: সল্টলেকের রাস্তায় আচমকা নামল ধস, পুকুরে পড়ল গাড়ি..

Salt Lake Road Land Slide: সল্টলেক দত্তাবাদের রাস্তায় ধস নেমে পুকুরে পড়ল পার্কিং করা গাড়ি, খবর পৌঁছতেই ঘটনাস্থলে ইঞ্জিনিয়াররা..

রঞ্জিত সাউ, কলকাতা: শহরের রাস্তায় আচমকা নামল ধস। আর সেই ধসে নেমে পুকুরে পড়ল পার্কিং করা গাড়ি। সল্টলেক দত্তাবাদের জোড়া পুকুর এর কাছে এই ঘটনাটি ঘটেছে।এই খবর পৌঁছতেই বিধাননগর পৌরনিগমের ইঞ্জিনিয়ারও ঘটনাস্থলে আসেন।

স্থানীয়দের দাবি, বেঙ্গল ক্যামিকেল মোড় থেকে লাবণি আইল্যান্ড যাওয়ার যে রাস্তা সেই রাস্তার পাশেই রয়েছে দুটি পুকুর। যে পুকুর পারে স্থানীয়রা গাড়ি পার্ক করে রাখে। আজ সকালে দেখা যায়, সেই পুকুর পাড় ভেঙে পার্কিং করা গাড়ি, পুকুরে ভিতরে অর্ধেক পড়ে গিয়েছে।তড়িঘড়ি দড়ি দিয়ে বেঁধে কোনওরকমে রাখা হয়েছে। শুধু তাই নয়, সূত্রের খবর আরও কয়েকটি ভ্যান ও পড়ে গিয়েছিল। যদিও সেগুলি তোলা হয়েছে। তবে কী কারণে এমনট ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন বিধাননগর পৌরনিগমের ইঞ্জিনিয়ারা।

সম্প্রতি হাওয়ার বাগনানে ঘটেছিল একটি ব্যাতিক্রমী ঘটনা। বাগনান থানার বাঁকুড়দহ গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল দোতলা পাকা বাড়ি। গোটা ঘটনা ক্যামেরাবন্দী হয়েছিল। ঘটনার দিন সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল হাওড়ার বাগনানে। বাগনান দুই নম্বর ব্লকের অন্তর্গত ওরফুলি অঞ্চলের বাঁকুড়দহ গ্রামের বাসিন্দা  বিশ্বনাথ সামন্তর বাড়ি হুড়মুড়িয়ে পাশের পুকুরে ভেঙে পড়ে। যখন বাড়িটি ভেঙে পড়ে তখন ঘরের মধ্যে কেউ ছিলেন না। ফলে এই ঘটনায় কেউ আহত হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়িটি পুকুরের ধারে হওয়ায় এবং বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় বাড়িটি বসে গিয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।

আরও পড়ুন, বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে মেলেনি মিছিলের অনুমতি, হাইকোর্টের দ্বারস্থ BJP

সম্প্রতি নিউটাউনে নজরুল তীর্থের সামনে গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। সেক্টর ফাইভের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি চারচাকা গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল। স্থানীয়দের দাবি ছিল, গাড়িতে চালক ছাড়াও আরও একজন ছিলেন। দু’জনেই গুরুতর আহত হন। নিউটাউন থানার পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, তদন্তে নামে পুলিশ।পাশাপাশি কিছুদিন আগেই পথ দুর্ঘটনার সাক্ষী হয় লেকটাউনও। VIP রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল গাড়ি। সকাল সোয়া ৬টা নাগাদ বাঙুর অ্যাভিনিউ ও লেকটাউনের মাঝে দুর্ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, লেকটাউন বেলি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ি চালক। তিনি আহত হন। গাড়িতে চালক একাই ছিলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
BJP News : যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget