এক্সপ্লোর

Kolkata News: সম্প্রীতি উড়ালপুলে বাইক দুর্ঘটনা, মৃত্যু চালকের, আহত তাঁর বন্ধু

Kolkata News: শনিবার দুপুরে সম্প্রীতি উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে। চালক এবং আরোহী, পরস্পরের বন্ধু। মোটরসাইকেলে চেপে বজবজ থেকে তারাতলার দিকে যাচ্ছিলেন তাঁরা।

কলকাতা: শহরে ফের ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এ বার গতির বলি হলেন মোটরসাইকেলে (Bike Accident) চালকের আসনে থাকা এক ব্যক্তির। সম্প্রীতি উড়ালপুলে (Sampriti Flyover) দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তাঁর বন্ধু গুরুতর আহত হয়েছেন। উড়ালপুলের গর্তে চাকা পড়লে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় বলে পুলিশ সূত্রে খবর।

শনিবার দুপুরে সম্প্রীতি উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে। চালক এবং আরোহী, পরস্পরের বন্ধু। মোটরসাইকেলে চেপে বজবজ থেকে তারাতলার দিকে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় একটি গর্তে মোটরসাইকেলের সামনের চাকাটি গিয়ে পড়ে। তাতে নিয়ন্ত্রণ হারান চালকের আসনে থাকা ব্যক্তি। তীব্র গতিতে মোটরসাইকেলটি গিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে। উড়ালপুলের উপর ছিটকে পড়েন তিনি।

অন্য দিকে তীব্র গতিতে মোটরসাইকেলটি গার্ডওয়ালে ধাক্কা মারায় পিছনে বসে থাকা ব্যক্তি ছিটকে উড়ালপুলের নীচে পড়ে যান। গুরুতর জখম হয়েছেন তিনি। মহেশতলা থানার পুলিশ দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চালকের আসনে থাকা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

আরও পড়ুন: Malda News: লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, জখম আরও ১

কলকাতা-সহ গোটা রাজ্যে সাম্প্রতিক কালে পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। শুক্রবারই মোটরসাইকেল চেপে বেলঘরিয়া যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন কামারহাটির তৃমমূল বিধায়ক মদন মিত্র। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে চোট পান তিনি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘‘খুব জোর বেঁচে ফিরলাম।’’

অন্য দিকে শুক্রবারই কর্তব্যরত অবস্থায় হাওড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হয় এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের। তীব্র গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

পথ দুর্ঘটনায় লাগাম টানায় প্রশাসনের তরফে যদিও প্রচারে খামতি নেই। রাস্তার মোড়ো মোড়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর ব্যানার বসানো হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘন রুখতে পুলিশের তরফেও একাধিক পদক্ষেপ করা হচ্ছে। বিনা হেলমেটে ধরা পড়লে আর ১০০ টাকা ফাইন দিয়ে পার পাওয়া যাবে না। দিতে হবে ১ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে ১০ গুণ বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Trinamool: তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget