এক্সপ্লোর

KMC: মহানগরের জল জমার সমস্যা মেটাতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

Kolkata News: প্রতিবার বর্ষা এলেই সিঁদুরে মেঘ দেখেন কলকাতাবাসী। জমা জলের এই চেনা ছবি ধরা পড়ে তিলোত্তমার বিভিন্ন এলাকায়।

অর্ণব মুখোপাধ্যায় ও আবীর দত্ত, কলকাতা: বর্ষায় কলকাতায় জমা জলের দুর্ভোগ দূর করতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। মেয়র জানিয়েছেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছ থেকে নেওয়া হচ্ছে ২ হাজার কোটি টাকা ঋণ। টাকা দেবে রাজ্য সরকারও। এদিকে, নিকাশি বিভাগের মেয়র পারিষদ জানিয়েছেন, লক গেটের জায়গায় ফ্ল্যাপ গেট তৈরির ভাবনাও চলছে।

প্রতিবার বর্ষা এলেই সিঁদুরে মেঘ দেখেন কলকাতাবাসী। জমা জলের এই চেনা ছবি ধরা পড়ে তিলোত্তমার বিভিন্ন এলাকায়। সেই জল ঠেঙিয়েই যাতায়াত করতে করতে কালঘাম ছুটে যায় বাসিন্দাদের। মানুষের এই দুর্ভোগ দূর করতে, নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিল কলকাতা পুরসভা। কলকাতা এনভায়র্নমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা KEIIP-র আওতায় করা হবে কাজ।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ADB থেকে ২ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হচ্ছে। এছাড়া রাজ্য সরকার দেবে ১৫৩ কোটি টাকা। মৌলালি থেকে পামার বাজার পর্যন্ত পলি সংস্কারের জন্য খরচ করা হবে এই টাকা।

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "১২৮ ও ১৩২ নম্বর ওয়ার্ডে ২০২২ সালের মধ্যে কাজ শেষ হবে, ৭৬টি পাম্প বসানো হবে, বডি গার্ড লাইন্সে পাম্পিং স্টেশনে ৬টা পাম্প জার্মানি থেকে আনা হয়েছে, একবালপুরেও জমা জল আটকানো যাবে, বেহালার অনেক জায়গাতেও সমস্যা থাকবে না।" জমা জল সরাতে কিছুক্ষেত্রে লকগেট ব্যবহার করে পুরসভা।

এবার তাতেও বদল আনতে চলেছে পুর কর্তৃপক্ষ। ভবিষ্যতে ফ্ল্যাপ গেট বসানোর ভাবনা রয়েছে তাদের। এটি হয়ে গেলে কাজ হবে স্বয়ংক্রিয়ভাবে। তবে আপাতত জমা জলের যন্ত্রণা দূর করতে লিফটিং স্টেশনকে কাজে লাগাচ্ছে পুরসভা। মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহ, "চারটি লিফটিং স্টেশন চলতি আর্থিক বছরে, জমা জল তুলে গার্ডওয়ালের ওপর থেকে গঙ্গায় ফেলা হয়, আরও এমন হবে।" পুরসভার আশ্বাস সব কাজ হয়ে গেলে জল দুর্ভোগ অনেকটাই মিটবে। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget