এক্সপ্লোর

Kolkata : রাতের শহরে শ্যুটআউট, শেক্সপিয়ার সরণি গুলিবিদ্ধ হাওড়ার ব্যবসায়ী

রাতের শহরে শ্যুটআউট। শেক্সপিয়ার সরণি থানা এলাকার গর্কি সদনের সামনে  গুলিবিদ্ধ হলেন হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিংহ।

কলকাতা:  রাতের শহরে শ্যুটআউট। গোর্কি সদনের সামনে গুলিবিদ্ধ হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং। পুলিশ সূত্রে খবর, রাত ১১টা নাগাদ বন্ধুর বাড়ির পার্টি থেকে ৩ সঙ্গীকে নিয়ে ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, পার্ক সার্কাসের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে যাওয়ার সময়, ৫-৬টি মোটরবাইকে প্রায় ১৫-১৬ জন দুষ্কৃতী ব্যবসায়ীর গাড়ি আটকায়। গোর্কি সদনের সামনে গাড়ি থেকে নামতেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। ব্যবসায়ীর ডান কাঁধে গুলি লাগে। তাঁকে একবালপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে লালবাজারের গুন্ডা দমন শাখা। ব্যবসায়িক শত্রুতার জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

সালকিয়ার বাঁধাঘাটের বাসিন্দা ব্যবসায়ী পঙ্কজ সিংয়ের পরিবার। গার্মেন্টস, এক্সপোর্ট-ইমপোর্ট ও প্রোমোটিংয়ের পারিবারিক ব্যবসা রয়েছে। শ্যুটআউটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত ব্যবসায়ীর পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১১টা নাগাদ বন্ধুর বাড়ির পার্টি থেকে তিন সঙ্গীকে নিয়ে ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, পার্ক সার্কাসের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে যাওয়ার সময় ৫-৬টি মোটর বাইকে প্রায় ১৫-১৬ জন দুষ্কৃতী ব্যবসায়ীর গাড়ি আটকায়। গোর্কি সদনের সামনে গাড়ি থেকে নামতেই ব্যবসায়ীকে লক্ষ্য করে চলে গুলি। অপেক্ষা করেননি তাঁরা। চালিয়ে চম্পট দেয় তারা। ব্যবসায়ীর ডান কাঁধে গুলি লাগে।

আরও দেখুন -

Kolkata Shootout: গাড়ি থেকে নামতেই ব্যবসায়ীকে গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীদের | Bangla News



ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে ব্যবসায়ীর পরিবারের সদস্য বলেন, "কী হয়েছে না হয়েছে তা জানতে হবে। ভালো করে তদন্ত করে জানতে হবে।"  অন্যদিকে এই ঘটনায় দিলীপ ঘোষ বলেন, সমাজবিরোধী, গুণ্ডারা তৃণমূলের আশ্রয়ে আছে, তাই এরকম ঘটনা অহরহ ঘটছে। তিনি বলেন, সব গ্যাংস্টারের লড়াইতে তৃণমূলের মদত রয়েছে। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের হুমকি দেওয়ার প্রসঙ্গও তিনি টেনে আনেন। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget