এক্সপ্লোর

Durga Puja 2022: 'অলবিদা' নয়, 'ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল', পুজোর থিমে কেকে-র স্মৃতিচারণ

কলকাতাকে ভালবাসতেন খুব। শেষবার এখানেই তাঁর সুরের ঝাঁপি উজাড় করে দিয়েছিলেন। তারপর সব শেষ! সিটি অফ জয়ের বুক জুড়ে আজও সঙ্গীতশিল্পী কেকে’কে হারানোর যন্ত্রণা। 

কলকাতা: এ শহরেই তিনি শুনিয়েছিলেন তাঁর শেষ গান, শহর তাঁকে ভোলেনি। তাই শ্রেষ্ঠ উৎসবেও থাকবেন তিনি। সঙ্গীতশিল্পী কেকে (Singer KK)-কে হারানোর যন্ত্রণা নিয়েই কবিরাজ বাগানের এবারের দুর্গাপুজোর থিম, সঙ্গীতশিল্পী কেকে। তাঁর জন্মদিনে কেক কেটে উদ্‍যাপন করলেন পুজো কমিটির সদস্যরা। কলকাতাকে ভালবাসতেন খুব। শেষবার এখানেই তাঁর সুরের ঝাঁপি উজাড় করে দিয়েছিলেন। তারপর সব শেষ! সিটি অফ জয়ের বুক জুড়ে আজও সঙ্গীতশিল্পী কেকে’কে হারানোর যন্ত্রণা। 

তাই, বাঙালির সবথেকে বড় উত্‍সবে, কেকে’র স্মৃতিকেই আঁকড়ে ধরতে চেয়েছে এই শহর! কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাগানের এবারের দুর্গাপুজোর থিম, যে সঙ্গীতশিল্পী কেকে’কে ঘিরেই তা জানা গিয়েছিল আগেই। 

মঙ্গলবার সঙ্গীতশিল্পীর জন্মদিনে কেক কেটে উদ্‍যাপন করলেন তাঁরা। তাঁর গান সুখ-দুঃখের সঙ্গী! যা এক নিমেষে নিয়ে যায় শৈশবের স্মৃতিতে। এই ১৪ নম্বর ওয়ার্ডেই স্যার গুরুদাস মহাবিদ্যালয় যে কলেজের অনুষ্ঠানেই নজরুল মঞ্চে কেকে’র জীবনের শেষ পারফরম্যান্স। এবার, সেই ১৪ নম্বর ওয়ার্ডের এই পুজোতেও থাকবেন কেকে। সশরীরে না হলেও থাকবেন সবটা জুড়ে।

গত ৩১ মে, দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চ (Nazrul Mancha)। সাদার্ন অ্যাভিনিউয়ের ওই মঞ্চেই কেকে-র শেষ অনুষ্ঠান। একটি কলেজের ফেস্টে মূল আকর্ষণ ছিলেন তিনি। প্রায় ঘণ্টা দেড়েক ধরে টানা পারফরম্যান্স। গান গাইতে গাইতেই অসুস্থ বোধ করেছিলেন তিনি। সেদিন রাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরে হোটেলে ফিরে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিন রাতেই মারা যান তিনি। তাঁর স্মৃতিতেই দুর্গাপুজোর মণ্ডপ সাজানোর ভাবনা এসেছিল কবিরাজ বাগান পুজোকর্তাদের। সেইভাবেই শুরু হয়েছে কাজ। নজরুল মঞ্চে কৃষ্ণকুমার কুন্নথের শেষ অনুষ্ঠানকেই ওই ক্লাব তার পুজোয় নিজেদের মণ্ডপে তুলে ধরতে চলেছে। 

থিমের নাম:
সঙ্গীতশিল্পীর নামেই থিম। এই বছর থিমের নাম দেওয়া হয়েছে 'কে কে'।

কীভাবে সাজবে:

  • জুনে হয়ে গেল খুঁটি পুজো।
  • কবিরাজ বাগানের এবারের মণ্ডপ গড়ে তোলা হচ্ছে নজরুল মঞ্চের আদলে।
  • সেখানে গান গাওয়ার ভঙ্গিতে থাকবে কেকে-র একটি মূর্তি।
  • সেই মূর্তিটি এদিন উন্মোচন করেছে কর্তৃপক্ষ।
  • মূল ভাবনা স্থানীয় কাউন্সিলরের। 

পুরোদমে কাজ চলছে বলে আগেই জানিয়েছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, তাপস রায়ের মতো শাসকদলের নেতারা। কেকে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী, আর অন্যদিকে দুর্গাপুজোও বাঙালির হৃদয়ের সবচেয়ে কাছে। এই দুইয়ের মেলবন্ধন কতটা আকর্ষিত করবে? সেটাই এখন দেখার। 

আরও পড়ুন: Kolkata News : পুরসভার হাতে কলকাতার খারাপ রাস্তার তালিকা দিল পুলিশ, পুজোর আগে দ্রুত সারানোর অনুরোধ

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে গণনা চলছে, বাড়িতে ঘুমাতে চলে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
রেজিনগরে গণনা চলছে, বাড়িতে ঘুমাতে চলে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী
Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget