এক্সপ্লোর

Kolkata: লেকটাউন থেকে পাকড়াও ৬ সশস্ত্র দুষ্কৃতী, উদ্ধার ডাকাতির একাধিক সরঞ্জাম

Kolkata News: তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির সরঞ্জাম। তাদের আজ বিধাননগর আদালতে তোলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে ওই ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা যাচ্ছে।

জয়ন্ত পাল, কলকাতা: খাস কলকাতায় ধরা পড়ল ডাকাত। লেকটাউন (Lake Town) পাতিপুকুরের বিধানপল্লী এলাকা থেকে গ্রেফতার করা হল ৬ ডাকাতকে (Dacoits)। লেকটাউন থানার পুলিশের (Police) জালে ধরা পড়ল ওই ৬ জন। 

গতরাতের ঘটনা। পাতিপুকুরের বিধানপল্লীতে রাত্রে ৬ জন সশস্ত্র ডাকাত ধরা পড়ে। তারা সেখানে ডাকাতির উদ্দেশ্য নিয়েই জড়ো হয়েছিল বলে সন্দেহ। সেই সময় নিয়ম মাফিক লেকটাউন থানার পুলিশের টহলদারি চলছিল। ওই এলাকা দিয়ে গাড়ি সেই সময় যখন টহল দিচ্ছিল তখন ওই ৬ জনকে দেখে সন্দেহ হয়। এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই পুলিশ জানতে পারে তারা মূলত ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল বিধানপল্লী এলাকার একটি বাড়িতে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির সরঞ্জাম। তাদের আজ বিধাননগর আদালতে তোলা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে ওই ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা যাচ্ছে।

দিন দুই আগেই, রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। হরিপাল থানার ইলিপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপতিপুর গ্রামের ঘটনা। গত শনিবার রাতে সেখানের দুটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঠিক যেন সিনেমার দৃশ্য। প্রথমে তালা ভেঙে ঘরে ঢোকে ডাকাতেরা। এরপর গৃহস্থদের মারধর করেন বলেও অভিযোগ। তারপর তাঁদের বেঁধে রেখে লুঠপাঠ চালায় পাঁচ জনের ডাকাত দল। ঘটনায় প্রবল আতঙ্কিত হন এলাকাবাসী। 

আরও পড়ুন: International Women's Day: পশ্চিমবঙ্গে মহিলারা সবচেয়ে বেশি অসুরক্ষিত, নারী দিবসে দাবি দিলীপ ঘোষের

পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার পরেই পাঁচ জনের ডাকাতদল আচমকা হানা দেয় সঞ্জয় ঘোষের বাড়িতে। বাইরের গেটের তালা ভেঙে ঘরে ঢুকে দরজা ভেঙে ফেলে দুস্কৃতীরা। এরপর তারা বাড়ির লোকজনকে মারধর করে এবং সকলকে বেঁধে রেখে চালায় লুঠপাট। প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। ডাকাতদের হাতে ছিল ধারালো অস্ত্র, অভিযোগ এমনটাই। প্রায় ১ ঘণ্টা লুঠপাট চালিয়ে রাত ১টা নাগাদ সঞ্জয় ঘোষের ভাই রঙ্গনের বাড়িতে ঢোকে ডাকাত দল। সেখানেও গ্রিলের  তালা ভেঙে, ঘরের দরজায় ধাক্কা দেওয়ার পর, লক ভেঙে তারা ভিতরে ঢুকে যায়। সেখানেও মারধর করে ভয় দেখিয়ে সবাইকে বেঁধে প্রায় ১ ঘণ্টা লুঠপাট চালিয়ে প্রায় ২টো নাগাদ চম্পট দেয় ডাকাত দল। আতঙ্ক কাটিয়ে প্রায় ৩টে নাগাদ প্রতিবেশীদের ফোন করার শক্তি পান পরিবারের সদস্যরা। সব শুনে প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করে। সকালে ঘটনাস্থলে আসেন হরিপাল থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget