এক্সপ্লোর

Kolkata News: দ্রুত গতিতে এসে ডাম্পারে ধাক্কা ভ্যানের, গুরুতর আহত চালক

Kolkata News: ভ্যানটির সামনের অংশ তো দুমড়ে মুড়চে যায়ই, গুরুতর আহতন হন ভ্যানের চালক।

কলকাতা: রাতের শহরে (Kolkata News) ফের পথ দুর্ঘটনা (Road Accident)। অম্বেডকর সেতুতে ডাম্পারের পিছনে ধাক্কা মারে একটি ভ্যান। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ভ্যানের চালক। তিলজলা থানার পুলিশ (Tiljala Police Station) তাঁকে উদ্ধার করে। আপাতত চিকিৎসাধীন তিনি।

সায়েন্স সিটির (Science City) কাছে ইএম বাইপাসের (EM Bypass) উপর অম্বেডকর সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে সোমবার রাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ ডাম্পারটিকে পিছন থেকে ধাক্কা মারে ওই ভ্যান। তাতে ভ্যানটির সামনের অংশ তো দুমড়ে মুড়চে যায়ই, গুরুতর আহতন হন ভ্যানের চালক। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

পুলিশ এবং প্রশাসনের তরফে সচেতনতা বৃদ্ধি অভিযান (Safe Drive Save Life) চালনো হলেও, শহরে লাগাতার পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। গত শনিবার নিউ টাউনে বিশ্ববাংলা গেটের ঠিক নীচে দুধ বোঝাই গাড়ি উল্টে যায়। নিউটাউন বাসস্ট্যান্ড থেকে রাস্তার উল্টোদিক ধরে এগনোর সময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। তাতেই সবসুদ্ধ উল্টে যায়। গাড়ির চালক গুরুতর আহত হন।

আরও পড়ুন: Kolkata Crime News : 'মুক্তিপণ চেয়ে আসছিল ফোন', মঙ্গলবার কলকাতায় গেস্ট হাউস থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ীর দেহ

শনিবারই আবার বাসন্তী হাইওয়েতে বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক ট্রাফিক সার্জেন্টের। তিলজলা ট্রাফিক গার্ডের ওই সার্জেন্টকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রাস্তার একপাশে পড়েছিল তাঁর দেহ। কর্মরত অবস্থায় তাঁকে পিষে দিয়ে ঘাতক গাড়িটি চলে যায় বলে জানা যায়।

তার আগে, হাইল্যান্ড পার্কের সামনে, বাঘাযতীন উড়ালপুল থেকে নামার মুখে বাইপাসের উপর পুলিশের গাড়িতেই ধাক্কা মারে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি। চালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে জানা যায়। উড়ালপুল থেকে নেমে প্রথমে পুলিশের কিয়স্কে ধাক্কা মারেন তিনি। তার পর পুলিশের একটি গাড়িকে সজোরে ধাক্কা মারেন। তাতে পুলিশের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ওই চালককে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে ভোটগণনায় অনুপস্থিত হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি
রেজিনগরে ভোটগণনায় অনুপস্থিত হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget