এক্সপ্লোর

Municipal Recruitment Scam: কেঁচো খুঁড়তে কেউটে, অয়নের কাছ থেকে উদ্ধার নথি থেকেই পুরসভা নিয়োগে দুর্নীতির হদিশ মেলে!

Kolkata News: ১৪টি পুরসভা, অয়ন শীলের অফিস-বাড়ি-ফ্ল্যাট, সল্টলেকে পুর-প্রশাসন ভবন, পুর ও নগরোন্নয়ন দফতরের অফিস- পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে একই দিনে কলকাতা থেকে জেলায় জেলায় হানা দিল CBI.

আশাবুল হোসেন, সুকান্ত মজুমদার ও শিবাশিস মৌলিক: একটা-দুটো নয়, ইডি সূত্রে দাবি, অয়ন শীলের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয় (Municipal Recruitment Scam)। অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় ৪০০টি OMR শিট। এই প্রেক্ষাপটে, পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আজ ম্যারাথন অভিযান চালাল সিবিআই (CBI)।

অন্যায় করে লজ্জিত না হওয়া আরও এক অন্যায়। সক্রেটিসের এই উক্তি যুগের পর যুগ সত্য়। কিন্তু, মুশকিল হল, অন্য়ায় করে, পরে স্বীকারোক্তি, যে কোনও যুগেই সোনার পাথরবাটি। আর তাই অন্য়ায়ের অভিযোগ যখনই ওঠে, তখনই তার সত্য়তা খুঁজতে নামতে হয় সেই তদন্তকারী সংস্থাকে।

১৪টি পুরসভা, অয়ন শীলের অফিস-বাড়ি-ফ্ল্যাট, সল্টলেকে পুর-প্রশাসন ভবন, পুর ও নগরোন্নয়ন দফতরের অফিস- পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের সত্য়তা যাচাই করতে এবার একই দিনে কলকাতা থেকে জেলায় জেলায় হানা দিল CBI. যদিও মু্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, করমণ্ডল এক্সপ্রেসের বয়াবহ দুর্ঘটনা, প্রাণহানি থেকে নজর ঘোরাতেই এই হানা।

আরও পড়ুন: Cow Smuggling Case: '৬ বছর চাকরি করেই ৩৬ লক্ষের গয়না!' ধৃত সায়গলের মামলায় বিস্মিত বিচারক

পুরসভায় নিয়োগেও যে দুর্নীতির জাল ছড়িয়েছিল, সেই তথ্য প্রথম ফাঁস হয়, প্রোমোটার অয়ন শীলের অফিসে ইডির তল্লাশি অভিযানের পরে। কার্যত কেঁচো খুঁড়তে কেউটের মতো, স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে হদিশ মেলে পুরসভাতেও নিয়োগ দুর্নীতির।

ইডি সূত্রে জানা যায়, অয়ন শীলের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। অফিসের ড্রয়ার থেকে উদ্ধার হয় ৪০০টি OMR শিট। যার মধ্যে অনেকগুলি OMR শিট ফাঁকা ছিল।

দুর্নীতির এই নেক্সাসে কেউকেটাদের সঙ্গে অয়নের যোগসূত্রের পক্ষে, ইডির চার্জশিটে আরও দাবি করা হয়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিভিন্ন এজেন্টদের কাছ থেকে অন্তত ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। অয়ন শীল জেরায় স্বীকার করেন, এই ৪৫ কোটির মধ্যে ১৮ কোটি টাকা তিনি নিজে রেখেছিলেন এবং কুন্তল ঘোষের নির্দেশে বাকি ২৬ কোটি টাকা তিনি দেন সন্তু গঙ্গোপাধ্যায়কে।

ইতিমধ্য়েই পুর নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করেছে ইডি। ভারতীয় দণ্ডবিধির ৪২০,১২০ বি, ৪৬৭ নম্বর ধারায় দায়ের করা হয়েছে এফআইআর। পাশাপাশি, দুর্নীতিদমন আইনের ৭, ৮, ১২, ১৩ নম্বর ধারাতেও এফআইআর দায়ের করেছে ইডি। এছাড়াও, যোগ করা হয়েছে আর্থিক তছরুপের ধারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget