এক্সপ্লোর

Cow Smuggling Case: '৬ বছর চাকরি করেই ৩৬ লক্ষের গয়না!' ধৃত সায়গলের মামলায় বিস্মিত বিচারক

'হাইকোর্ট আবেদন খারিজ করেছে, আগে ওখানে জামিন পান'। ভার্চুয়াল শুনানিতে কেষ্টকে জানিয়ে দিলেন বিচারক ।

কলকাতা: '৬ বছর চাকরি করেই ৩৬ লক্ষ টাকার গয়না!' গরুপাচারকাণ্ডে ধৃত সায়গলের মামলায় বিস্মিত বিচারক। '২০১৪-র টেটে পরীক্ষা দিয়ে স্কুলে চাকরি করেন সায়গলের স্ত্রী'। সায়গলের কাছে বাজেয়াপ্ত গয়নার উৎস নিয়ে সওয়াল আইনজীবীর। জামিনের ব্যবস্থা করুন, আসানসোলের সিবিআই আদালতে সওয়াল কেষ্টর। তিহাড় জেল থেকেই ভার্চুয়াল শুনািতে জামিনের আবেদন অনুব্রতর । 'হাইকোর্ট আবেদন খারিজ করেছে, আগে ওখানে জামিন পান'। ভার্চুয়াল শুনানিতে কেষ্টকে জানিয়ে দিলেন বিচারক । ফের তিহাড়ে অনুব্রত ও সায়গলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই। ২জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে? নথি পড়তে গিয়ে জানতে চান বিচারক। চেষ্টা করেও মুখোমুখি বসিয়ে জেরা করা সম্ভব হয়নি, জানান তদন্তকারী অফিসার। 

৬ বছর চাকরি করে কি ৩৬ লক্ষ টাকার গয়না কেনা সম্ভব? গরুপাচারকাণ্ডে ধৃত সায়গল হোসেনের মামলার শুনানিতে বিস্মিত আসানসোল সিবিআই আদালতের বিচারক। গোটা শরীরে যন্ত্রণা, শরীরে ব্যালেন্স পাচ্ছি না- জামিনের আর্জি জানিয়ে আদালতে বললেন অনুব্রত। তিহাড়ে গিয়ে অনুব্রত-সায়গলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই।

৬ বছরে ৩৬ লক্ষ টাকা মূল্য়ের গয়না! সায়গল হোসেনের স্কুল শিক্ষিখা স্ত্রীর কেনা গয়নার পরিমাণ নিয়ে বিস্মিত আসানসোল সিবিআই আদালতের বিচারক। গরু পাচারকাণ্ডের তদন্তে সায়গল হোসেনের কাছ থেকে ৩৬ লক্ষ ৬৭ হাজার ৭০৯ টাকার সোনা ও রুপোর গয়না বাজেয়াপ্ত করেছিল সিবিআই। সায়গলের স্ত্রী দাবি করেন বেশ কিছু গয়না তাঁর। 

এদিন আদালতে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক জানান, ৭০ হাজার টাকা মূল্য়ের সোনার ও ১৭ হাজার টাকা মূল্য়ের রুপোর গয়না গরু পাচারের আগে কেনা হয়। সেগুলির রসিদ পাওয়া গিয়েছে। বাকি গয়নার রসিদ পাওয়া গেলেও তা তাঁদের দোকানের নয় বলে জানিয়েছেন গয়নার দোকানের মালিকরা।

সায়গলের আইনজীবী শেখর কুণ্ডু আদালতে বলেন, তাঁর মক্কেলের স্ত্রী প্রাথমিক স্কুলে চাকরি করেন। তখন বিচারক জানতে চান তাঁর বেতন কত যে তিনি ৬ বছরে ৩৬ লক্ষ টাকা মূল্য়ের গয়না কিনবেন?   


গরু পাচার মামলায় ইতিমধ্যেই তিহাড় জেলে গিয়ে অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার তিহাড়ে অনুব্রত ও তাঁর প্রাক্তন দেহরক্ষীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার আসানসোল সিবিআই আদালতে গরু পাচার মামলার শুনানিতে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক একথা জানিয়েছেন। এদিন মামলার শুনানি শুরু হওয়ার পর অনুব্রত ও সায়গলকে জেরা করে যে তথ্য পাওয়া গিয়েছে তা আদালতে পেশ করে সিবিআই। 

বিচারক রাজেশ চক্রবর্তী জানতে চান ২ জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে কি? জবাবে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক আদালতে জানান, গত মে মাসের শেষে ২ জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা সম্ভব হয়নি। সায়গল হোসেন প্রথমে জেরার সম্মুখীন হন। পরে অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়।

এরপর ই তদন্তকারী অফিসার জানান, তাঁরা তিহাড়ে গিয়ে দু'জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান।  সূত্রের খবর, এবিষয়ে দ্রুত আদালতে আবেদন করবে সিবিআই। এদিনের শুনানিতে ভার্চুয়ালি যোগ দেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি ও তাঁর প্রাক্তন দেহরক্ষী। 

অনুব্রতর কাছে বিচারক জানতে চান, তাঁরর কিছু বলার আছে কি না? জবাবে অনুব্রত মণ্ডল বলেন, শরীর ভাল যাচ্ছে না। গোটা শরীরে যন্ত্রণা, শরীরে ব্যালেন্স পাচ্ছি না। বিচারক জানতে চান, চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কিনা অনুব্রত বলেন, হ্যাঁ নিয়ে যাওয়া হচ্ছে।এরপরই বিচারকের কাছে জামিনের ব্যবস্থা করুর আর্জি জানান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বিচারক বলেন, কলকাতা হাইকোর্ট আপনার জামিনের আবেদন খারিজ করেছেন। আগে ওখানে জামিন পান। তারপর দু'পক্ষের বক্তব্য় শুনে সিদ্ধান্ত নেব। 

সওয়াল জবাব পর্বে ভার্চুয়ালি উপস্থিত থাকলেও কোনও উত্তর দেননি সায়গল হোসেন। এদিকে, সিবিআই আদালতে জানিয়েছে গরু পাচারের আগে কেনা গয়না ফিরিয়ে দেওয়া হবে। তাতে সম্মতি জানিয়েছে আদালত। ৩০ জুন এই মামলার পরবর্তী শুনানি।

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget