এক্সপ্লোর

WB SSC SLST Protest: শীতের মধ্যেই মাথা কামিয়ে চাকরি প্রাপকদের প্রতিবাদ কলকাতায়, 'যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করা হোক..'

SSC SLST Protest In Kolkata :ওয়াই চ্য়ানেলে ধর্নাম়ঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ SLST-র চাকরিপ্রাপকদের, কী বললেন তারা ?

কলকাতা: আজ করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল করবে ২০১৬-র SLST-র চাকরিপ্রাপকরা। পাশাপাশি, নবান্ন এবং SSC ভবনে স্মারকলিপি জমা দেওয়া হবে তাঁদের তরফে। তার আগে ওয়াই চ্য়ানেলে ধর্নাম়ঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ করলেন তাঁরা। দাবি, 'যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করা হোক।'

এর আগে ২০২৩ সালে মাথা কামিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল চাকরিপ্রার্থীদের। এবার একই পথে চাকরিপ্রাপকরা।চাকরিপ্রাপকরা স্পষ্ট বলেছেন, 'এই দুর্নীতির মধ্যে আমরা নেই। আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না, আমাদের অপরাধটা কোথায় ? নিজেকে মূল্যায়ন করে দেখলাম যে,আমাদের একটা অপরাধ, সেটা হচ্ছে ২০১৬ সালে SLST পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি। এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য'  ওয়াই চ্য়ানেলে ধর্নাম়ঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ চাকরিপ্রাপকদের। 

প্যানেল বাতিলের আশঙ্কায় ফের পথে SLST চাকরিপ্রাপকরা।শুক্রবার গভীর রাত থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান-বিক্ষোভে বসেছেন SLST-র ২০১৬-র প্য়ানেলে থাকা শিক্ষক শিক্ষিকারা। গতকাল লালবাজারে যায় ৭ জনের প্রতিনিধিদল। পুলিশ অবস্থান চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি বলে বিক্ষোভকারীদের দাবি। প্যানেল বাতিলের আশঙ্কায় গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন SLST চাকরিপ্রাপকরা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী। আন্দোলনকারীদের দাবিদাওয়া উপযুক্ত জায়গায় পৌঁছে দেব। যোগ্যদের চাকরি থাকুক, অযোগ্যদের বাতিল করা হোক, মন্তব্য করেন সুকান্ত মজুমদার। 

এ বছর ২২ এপ্রিল, নবম থেকে দ্বাদশে চাকরি পাওয়া, ২৫ হাজার ৭৫৩ জনের প্য়ানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। ৮ মে সেই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ১৯ ডিসেম্বরের শুনানিতেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেন, রাজ্য সরকারি কি মনে করে যে, বৈধ-অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব? SLST শিক্ষক-শিক্ষিকাদের আশঙ্কা, SSC যথাযথ তথ্য প্রমাণ না দিলে, প্যানেল বাতিল হতে পারে। তাই যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে, যাতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, সেই দাবি তুলে পথে নেমেছেন তাঁরা।

আরও পড়ুন, 'মমতার অপদার্থতায় খুন..' ! মালদার নিহত TMC নেতার প্রশংসায় শুভেন্দু

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget