এক্সপ্লোর

SUCI Agitation: 'দুয়ারে মদ' প্রকল্প বাতিল হোক, আবগারি দফতরের সামনে বিক্ষোভ, রাস্তা অবরোধ

Kolkata News: পোস্টার, প্ল্যাকার্ড এবং মুখে স্লোগান নিয়ে আবগারি দফতরের সামনে হাজির হন বিক্ষোভকারীরা। মদ বিক্রি করে রাজ্য সরকার কোটি কোটি টাকা রাজস্ব তুলছে বলবে অভিযোগ ওঠে।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা:  তেষ্টা মেটাতে এখন আর দোকানে লাইন দেওয়ার ঝামেলা নেই। বরং ফোনের এক ক্লিকে বাড়িতেই পানীয় হাতে পাচ্ছেন সুরাপ্রেমীরা (Home Delivery of Alchohol)। তার সুফল জমা হচ্ছে রাজ্য সরকারের রাজকোষেও। কিন্তু এর বিরুদ্ধে এ বার প্রতিবাদে নামলেন সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া-কমিউনিস্ট( Socialist Unity Centre of India-Communist/ SUCI)-এর যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক ইয়ুথ অর্গনাইজেশন (All India Democratic Youth Organisation/AIDYO)। মঙ্গলবার আবগারি দফতরের সামেন বিক্ষোভ দেখান সংগঠনের কর্মী-সমর্থকেরা। বাড়ি বাড়ি মদের ডেলিভারি বন্ধ করার দাবি জানান সকলে।

এ দিন পোস্টার, প্ল্যাকার্ড এবং মুখে স্লোগান নিয়ে আবগারি দফতরের সামনে হাজির হন বিক্ষোভকারীরা। কোভিডে যখন সব ক্ষেত্র ধুঁকছে, সেই সময় মদ বিক্রি করে রাজ্য সরকার কোটি কোটি টাকা রাজস্ব তুলছে বলবে অভিযোগ করেন তাঁরা। অবিলম্বে বাড়ি বাড়ি মদের ডোলিভারি বন্ধ করতে হবে বলে দাবি জানান। বিক্ষোভকারীরা ধ্বনি তোলেন, ‘মদ বিক্রি করে রাজস্ব আদায় চলবে না,’ ‘দুয়ারে মদ প্রকল্প অবিলম্বে বাতিল করা হোক।’

আবগারি দফতরের সামনে এ দিন রাস্তা আটকে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। তার জেরে বেশ কিছু ক্ষণ অবরুদ্ধ ছিল বিবি গাঙ্গুলী স্ট্রিট। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নামে সেখানে। বিক্ষোভকারীদের পুলিশের গাড়িতে তোলা হয় এক এক করে। তা নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে।

উল্লেখ্য, করোনা কালেও মদ বিক্রি থেকে রেকর্ড আয় হয়েছিল রাজ্যের। ২০২১-’২২ অর্থবর্ষের তৃতীয়  ত্রৈমাসিক পর্যন্ত সেই আয়ের পরিমাণ ছিল প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা। বছর শেষে বড়দিন এবং বর্ষবরণেও মদ বিকিয়েছে হু হু করে। ওই সময়ে প্রায় ৬৫০ কোটির বেশি রাজস্ব আদায় করে আবগারি দফতর।

আরও পড়ুন: Coronavirus Updates: করোনার চিকিৎসায় মাত্রাতিরিক্ত বিল, বেসরকারি হাসপাতালকে ২ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ, জরিমানা ৫০ হাজার

সেই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে বাড়ি বাড়ি মদ পৌঁছে দিতে বিশেষ পদক্ষেপ করা হয়। সেই মর্মে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন (West Bengal State Beverages Corporation LTD) বা বেভকো (BEVKO) চারটি সংস্থাকে চুক্তি স্বাক্ষরের জন্য বেছে নেয়। এই সংস্থাগুলি হল, দানজো ডিজিটাল প্রাইভেট লিমিটেড, প্লটিনাস অ্যানালিটিকা প্রাইভেট লিমিটেড, নেচারস বাস্কেট লিমিটেড, বাজিমাত ড্রিঙ্কস প্রাইভেট লিমিটেড। আগামী অর্থবর্ষের শুরু থেকেই যৌথ উদ্যোগে বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়া শুরু হবে বলে জানা যায়। তা নিয়ে গোড়া থেকেই সরকারকে বিঁধে আসছিলেন বিরোধীরা। এ বার সরাসরি আগবারি দফতরের সামনে বিক্ষোভ দেখা গেল।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget