এক্সপ্লোর

Coronavirus Updates: করোনার চিকিৎসায় মাত্রাতিরিক্ত বিল, বেসরকারি হাসপাতালকে ২ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ, জরিমানা ৫০ হাজার

West Bengal Clinical Establishment Regulatory Commission: রোগীর পরিবারের অনুরোধে জরিমানার টাকা তাঁদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য কমিশন। মানবিকতার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সন্দীপ সরকার, কলকাতা: ফের বেসরকারি হাসপাতালের (Private Hospital) বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বিলের (Over charge) অভিযোগ। রোগীর পরিবারকে টাকা ফেরত দেওয়ার পাশাপাশি জরিমানাও (Fine) করল স্বাস্থ্য কমিশন (West Bengal Clinical Establishment Regulatory Commission)।

করোনা (COVID-19) আক্রান্ত হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ব্যারাকপুরের বাসিন্দা ডালিয়া গোস্বামী। সেখানে ২৯ দিনে চিকিৎসার খরচ বাবদ বিল ধরানো হয় ২৯ লক্ষ ৬৪ হাজার টাকার। এর মধ্যে শুধু ওষুধের বিলই ১০ লক্ষ টাকার। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বাবদ নেওয়া হয়েছে সাড়ে চার লক্ষ টাকা। চিকিৎসা সরঞ্জামের বিল ধরা হয়েছে দু’লক্ষ টাকা। স্বাস্থ্য কমিশনের নির্দেশিকা না মেনে করোনা আক্রান্তের চিকিৎসায় অতিরিক্ত বিলের অভিযোগ নিয়ে স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হন ওই রোগীর পরিবারের লোকজন। কোভিড চিকিৎসার এহেন বিল দেখে চোখ কপালে ওঠে স্বাস্থ্য কমিশনের কর্তাদের। এরপরেই ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে দু’লক্ষ টাকা ফেরতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে আরও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে কমিশন।

রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ওই বিল পর্যালোচনা করেছে কমিশন। বিল খতিয়ে দেখে কমিশনের পর্যবেক্ষণ অন্তত সাড়ে তিন লক্ষ টাকা বেশি বিল করা হয়েছে। এত টাকার ওষুধের বিলের কোনও ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি। রোগীর ফুসফুসের অবস্থা যাচাই করার অত্যাধুনিক এক টেস্ট রয়েছে। যার নাম রেসপিরেটরি প্যাথোজেন প্যানেল টেস্ট বা বায়োফায়ার টেস্ট। এই টেস্টের খরচ প্রায় চল্লিশ হাজার টাকা। নিয়ম অনুযায়ী এই টেস্ট করার আগে রোগীর পরিবারের লিখিত অনুমতি নিতে হয়। যা নেওয়া হয়নি এই রোগীর ক্ষেত্রে। এক দিনে চারবার রোগীর ব্লাড গ্যাস টেস্ট করা হয়। স্বল্প সময়ের ব্যবধানে একজন রোগীর চারবার ব্লাড গ্যাস টেস্ট করানোরও কোনও যৌক্তিকতা কমিশনের প্যানেলভুক্ত চিকিৎসকেরা খুঁজে পাননি।’

স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘পঞ্চমবার একই অভিযোগ ফের উঠল। তাই আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করলাম।’

আরও পড়ুন বাড়তি বিলের অভিযোগে ৭ হাসপাতাল-নার্সিং হোমকে জরিমানা স্বাস্থ্য কমিশনের

জরিমানার টাকা সাধারণত সংশ্লিষ্ট হাসপাতাল স্বাস্থ্য কমিশনের কাছে জমা করে। এই প্রথম সেই নিয়ম বদলানো হল দরিদ্র রোগীর পরিবারের অনুরোধে। ডালিয়া দেবী স্বাস্থ্য কমিশনে জানিয়েছিলেন, মেয়ের বিয়ে সামনে। মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন। চিকিৎসা করাতে গিয়ে সব শেষ। এরপরই মানবিক দিক দিয়ে বিচার করে সমস্ত টাকাটা রোগীর পরিবারের হাতে দিতে বলেছে স্বাস্থ্য কমিশন।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মেডিক্লেমের টিপিএ সংক্রান্ত নিয়ম মেনেই বিল করা হয়েছিল। তবে স্বাস্থ্য কমিশন যে নির্দেশ দিয়েছে, সেটা তাঁরা মেনে নিচ্ছেন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget