এক্সপ্লোর

Kolkata: নতুন রূপে পথ চলা শুরু টালা ব্রিজের, উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

Tala Bridge Inauguration: কলকাতার সবকটি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়। সেই রিপোর্ট দেখে ২০১৯-এর অক্টোবরে  টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি বন্ধ করে দেওয়া হয় টালা ব্রিজ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আশাবুল হোসেন, কলকাতা: ২০২০ সালের ৩১ জানুয়ারি বন্ধ হয়েছিল। ফের শুরু হল পথ চলা। আড়াই বছরের অপেক্ষার অবসান। পুজোর (Durga Puja 2022) আগেই খুলে গেল নতুন টালা ব্রিজ (Tala Bridge)। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সকাল থেকে যান চলাচল শুরু হয়ে যাবে নতুন ব্রিজে। তবে আপাতত চলবে না ভারী গাড়ি। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ''পুজোর আগে এটা একটা বড় উপহার, এটা হয়ে যাওয়ার ফলে পুজোর আগে যান চলাচলের সুবিধা হবে। এখনও ভারী গাড়ি চলাচল করবে না। কারণ নতুন বাড়িতে ঢুকলেই দেখবেন কল-লাইট ঠিক নেই। তাই সেগুলি দেখবার জন্য একটু সময় দিতে হবে।''

২০১৮ সালের সেপ্টেম্বরে মাঝেরহাটে ব্রিজ-বিপর্যয়ের পর কলকাতার সবকটি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়। সেই রিপোর্ট দেখে ২০১৯-এর অক্টোবরে  টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি বন্ধ করে দেওয়া হয় টালা ব্রিজ।

ওই বছর ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত হয় ব্রিজ ভাঙার কাজ। চার লেনের নতুন টালা ব্রিজ লম্বায় ৭৫০ মিটার দীর্ঘ। তৈরি করতে খরচ হয়েছে ৫০৪ কোটি টাকা। লালবাজার সূত্রে খবর আপাতত ভারী গাড়ি চলবে না। তবে ফোর লেন ব্রিজ। পুজোর আগে ভিড় সামাল দেওয়া যাবে, মানুষের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

রেললাইনের উপর হওয়ায়, পুরনো টালা ব্রিজ ভাঙার কাজ করেছে রেল। তার খরচ নিয়ে বলতে গিয়ে, এদিন রেলকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''রেল এটাকে ভাঙতে নিয়েছিল। আমাদের রেলকেও টাকা দিতে হয়েছে। ভেবেছিলাম রেল হয়ত সোশাল ওয়ার্ক হিসেবে এটাকে কনসেশন করে দেবে। রেল নিয়েছে প্রায় ৯০ কোটি টাকা। মাঝেরহাটের ক্ষেত্রেও ৩৪ কোটি টাকা দিতে হয়েছে।''

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ''রেল টাকা দিচ্ছে না, বা বাকি রেখে এরকম ঘটনা শোনা যায়নি। যারা মুখ্যমন্ত্রীকে তথ্য বিলি করেন, তাঁরাই কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর হাত থেকে ভুয়ো নিয়োগপত্র বিলি করেছেন।''

দরিদ্র পরিবারকে পুনর্বাসন দিতে রেলের থেকে জমি কিনতে চায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''কিছু গরীব মানুষ এখানে আছেন। আমরা জমি কিনতে চাই রেলের। ১৪৫ পরিবারের জন্য। আমাদের রেল বিক্রি করুক। খালের ধারে যারা আছেন তাদের বাড়ি করতে হবে। এটার জন্য টাকার সমস্যা হবে না। তারা যেন ঠিক থাকে।''

এদিন নতুন টালা ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানেও, মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতির কথা। মমতা বলেন, ''১১ বছরে পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগেও একাধিক ব্রিজ করেছিল, মা-৪৫০ কোটি, কামালগাজি - ১০০ কোটি...এই ভাবে অনেক টাকা খরচ। এর ফলে কলকাতায় যান চলাচলে গতি এসেছে। ২০১১ সালে রাজ্যের ক্যাপিটাল এক্সপেনডিচার ছিল ২২২৬ কোটি টাকা, ২০২২- বেড়ে হয়েছে ১৯৩৫৫ কোটি টাকা।''

মমতা আরও বলেন, ''অনেকে বাইরে থেকে এসে দোকান বসাচ্ছে। প্রশাসন ও নেতারা জানে ব্যবস্থা নেয় না৷ পুরো ফুটপাত দখল হলে কি করে হবে? আমি হকারদের পক্ষে। আমি বলেছিলাম কার্ড চালু করতে। এবার সময় এসেছে এটা করার।''

পুজোয় বাড়তি আয়ের জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকেন হকাররা। আর অন্যদিকে নতুন টালা ব্রিজ চালু হওয়ায়, অবশেষে যানজটের যন্ত্রণা থেকে রেহাই মিলবে বলে আশাবাদী নিত্যযাত্রীরা।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Shantanu Thakur :
Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:
Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget