এক্সপ্লোর

Taratala Factory Collapse : 'জল পাঠাচ্ছি...চিন্তা করবেন না...রেসকিউ চলছে...আমরা আছি' ধ্বংসস্তূপের বাইরে থেকে বার্তা পুলিশের, কতজন আটকে?

দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত, এলাকায় ঢুকছে একের পর এক অ্য়াম্বুল্যান্স। তারাতলায় বিপর্যয়, মনিটরিং করছেন মুখ্যমন্ত্রী ।

পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : শহরে বড়সড় বিপর্যয়। ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ।   নির্মীয়মান লোহার স্ট্রাকচার ভেঙে ঘটল বিরাট বিপর্যয়। গোডাউনে আটকে পড়েলেন বহু জন। স্থানীয়দের আশঙ্কা ভেতরে আটকে থাকতে পারেন ৫০ - ৬০ জন।  সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে পুলিশ। ভেতর থেকে মানুষদের বের করে আনার কাজটি মোটেই সহজ নয়। বাইরে থেকে মাঝে মাঝেই চলছে মাইকিং। 'চিন্তা করবেন না ...আমরা আছি। আপনাদের বের করে আনব।' প্রত্যক্ষদর্শীদের দাবি, কাজ চলাকালীন আচমকাই কারখানার বিশাল লোহার কাঠামো এবং কংক্রিটের অংশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ধুলোর চাদরে ঢেকে যায় গোটা এলাকা। অনেক শ্রমিক তখন শেডের নীচে কাজ করছিলেন।  তাঁরা ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন। আওয়াজ শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য শ্রমিকরা ছুটে আসেন। প্রথমে নিজেদের উদ্যোগেই উদ্ধারকাজ শুরু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন, কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। এখনও পর্যন্ত ১৩জনকে উদ্ধার করল পুলিশ-সেনা-দমকল। 

ঘটনাস্থল থেকে এবিপি আনন্দর প্রতিনিধি জানালেন, মাঝে মধ্যেই ভেতর শোনা যাচ্ছে আর্তনাদ 'আমাদের  বাঁচান' । কেউ কেউ আবার হাত বের করে জানান দেওয়ার চেষ্টা করছেন .... 'বেঁচে আছি, আমায় বের করো'। তখনই সেখানে পৌঁছে যাচ্ছে দমকল বাহিনী। গ্যাস কাটার দিয়ে লোহা কেটে বের করে আনার চেষ্টা চলছে। ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি, ক্রেন এবং আর্থমুভার। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা শ্রমিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

উদ্ধার কাজে পুলিশের সঙ্গে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তৎপর দমকল ও  সেনাবাহিনী। দ্রুততার সঙ্গে মানুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এলাকায় ঢুকছে একের পর এক অ্য়াম্বুল্যান্স। ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ও  পুর কমিশনার স্মিতা পাণ্ডেও। পৌঁছে গিয়েছেন বিধায়ক  ইন্দ্রনীল খাঁ-ও।  দুজনেই স্থানীয় মানুষ ও দমকল ও পুলিশের সঙ্গে কথা বলছেন, যাতে কাজ নিরাপদে, সাবধানে , দ্রুত হয়। সূত্রের খবর, একটি আলাদা পথ তৈরি করে আটকে পড়া মানুষদের বের করে আনার। 

বিজেপি নেতা রাকেশ সিংয়ের  দাবি, এই ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়ে থাকতে পারে। আটকে থাকতে পারেন ৫০-৬০ জন। বিপর্যয়ে কন্ট্রোল রুমও খোলা হয়েছে প্রশাসনের তরফে।  

আরও পড়ুন : কলকাতায় ক্লাউডবার্স্ট? নাকি মাইক্রোবার্স্ট? দুইয়ের কী ফারাক? 

 

কন্ট্রোল রুমের নম্বর

  • 1070
  • 8697981070,
  • 033 22143526,
  • 033 22535185 


২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget