এক্সপ্লোর

Kolkata: বিজেপির ধর্মঘটে নেই কোনও প্রভাব, ছন্দেই থাকল স্বাভাবিক জীবন

Kolkata: অফিসের ভিতরে চূড়ান্ত কর্মব্যস্ততা। সোমবার বিজেপির ডাকা বনধ ঘিরে বিভিন্ন জায়গায় যখন অশান্তির ছবি ধরা পড়েছে, তখন একেবারে উল্টো ছবি দেখা গেল নবান্ন, মহাকরণ, সেক্টর ফাইভে। 

সুমন ঘড়াই, সঞ্চয়ন মিত্র, রঞ্জিত সাউ, কলকাতা: বিজেপির ডাকা বনধে কোনও প্রভাব পড়ল না নবান্ন ও মহাকরণে। কাজে যোগ দিলেন কর্মীরা। নব মহাকরণেও উপস্থিতি ছিল স্বাভাবিক। বনধের প্রভাব পড়েনি সেক্টর ফাইভেও।  

রোজকার মতোই কর্মস্থলে এলেন কর্মীরা। অফিসের ভিতরে চূড়ান্ত কর্মব্যস্ততা। সোমবার বিজেপির ডাকা বনধ ঘিরে বিভিন্ন জায়গায় যখন অশান্তির ছবি ধরা পড়েছে, তখন একেবারে উল্টো ছবি দেখা গেল নবান্ন, মহাকরণ, সেক্টর ফাইভে। 

১০৮টি পুরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগে, সোমবার ১২ ঘণ্টার বনধ ডাকে বিজেপি। বনধ মোকাবিলায় আগেই কড়া পদক্ষেপ নেয় রাজ্য সরকার। নবান্নর তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, 

বন্‍‍ধের দিন সরকারি কর্মীরা না এলে বেতন কাটা হবে ও চাকরি জীবন থেকে এক দিন বাদ যাবে। তবে কোনও কর্মী হাসপাতালে ভর্তি থাকেন, পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে কিংবা মৃত্যু হলে অথবা ২৫ ফেব্রুয়ারির আগে থেকে ছুটিতে থাকলে বা আগে থেকে মঞ্জুর হওয়া ছুটিতে থাকলে তিনি এই নিয়মের আওতায় পড়বেন না।

সোমবার নবান্নে দেখা গেল, অন্যান্য দিনের মতোই কাজে যোগ দিয়েছেন কর্মীরা। মহাকরণ ও নব মহাকরণেও উপস্থিতির হার ছিল আর পাঁচ দিনের মতোই। একই রকম ছবি ধরা পড়েছে সেক্টর ফাইভেও। 

পুরভোটের (WB Municipal Polls 2022) অশান্তির রেশ রইল একদিন পরেও। দফায় দফায় অশান্তির খবর উঠে এল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তা থেকে বাদ গেল না পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur News) ঘাটালও (Ghatal News)। সেখানে রাস্তায় অবরোধে বসে বিজেপি (BJP)। সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

ঘাটালের কুশপাতা বাসস্ট্যান্ডের ঘটনা। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে অবরোধ চলছিল রাজ্য সড়কে। তাতে সকাল থেকে দুর্ভোগ চরমে ওঠে। অবরোধ তুলতে শেষমেশ এগিয়ে আসতে হয় পুলিশকে। তাতেই বিজেপি কর্মী-সমর্থক এবং পুলিশের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এই ঘটনায় অবরোধকারীদের মধ্যে তেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget