এক্সপ্লোর

Kolkata Lady Murder : খুনের আগের রাতে বৃদ্ধার ফ্ল্যাটেই লুকিয়ে ছিল আততায়ী ! থিয়েটার রোডে বৃদ্ধা খুনে হাড়হিম করা তথ্য

Kolkata Theatre road Elderly Lady Murder : চৌধুরী পরিবারের প্রাক্তন গাড়িচালক দুধকুমার ঢলের দিকে সন্দেহ ছিল পুলিশের। অতীতে ওই ব্যক্তির বিরুদ্ধে ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকার সামগ্রী হাতানোর অভিযোগ ছিল

সন্দীপ সরকার , কলকাতা: থিয়েটার রোডে অভিজাত আবাসনে অবসরপ্রাপ্ত শিক্ষিকা খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের আগের রাতে বৃদ্ধার ফ্ল্যাটেই লুকিয়ে ছিল আততায়ী। সকলের ঘুমোনোর সুযোগে বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুনের পর, টাকা গয়না হাতিয়ে চম্পট দেয়। এমনই দাবি নিহত রেণুকা চৌধুরীর পরিবারের।

৯১ বছরের বৃদ্ধাকে খুনের অভিযোগে গতকাল হুগলির ডানকুনি থেকে  প্রাক্তন গাড়িচালক দুধকুমার ঢলকে গ্রেফতার করে পুলিশ। মৃতের পরিবারের দাবি, ২০১৬ থেকে ২০১৮, ২ বছর রেণুকা চৌধুরীর পরিবারে গাড়িচালকের কাজ করে দুধকুমার। সেইসময় বৃদ্ধার টাকা ও গয়না চুরির অভিযোগে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। ফেরত মেলেনি খোয়া যাওয়া সামগ্রীও।

Theater Road Murder: থিয়েটার রোডে বহুতলে বৃদ্ধা খুন, ডানকুনি থেকে গ্রেফতার ১। Bangla News

মৃতের পরিবারের দাবি, এরপরেও একাধিকবার কাজ চাইতে আসে ওই গাড়িচালক। প্রতিবারই ফিরিয়ে দেওয়া হয়। ২ বছর পর, রবিবার হঠাৎই ফ্ল্যাটে হাজির হয় প্রাক্তন গাড়িচালক। বৃদ্ধাই তাকে ডেকেছেন বলে সোমবার সন্ধে ৭টা নাগাদ ফের ফ্ল্যাটে যায় দুধকুমার। মৃতের পরিবারের দাবি, খুনের আগে রাতে ফ্ল্যাটেই লুকিয়ে ছিল ওই গাড়িচালক। শুধুই লুঠের উদ্দেশ্য? না কি, এর সঙ্গে জুড়েছিল পুরনো আক্রোশও? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

মঙ্গলবার থিয়েটার রোডের এক বহুতলে ৯১ বছরের বৃদ্ধার রহস্যমৃত্যু হয়।  পুলিশ সূত্রে জানা যায়, সেদিন সকালে ছাদে ব্যাডমিন্টন খেলছিলেন বৃদ্ধার ছেলে। তিনি সকাল সাড়ে ৭টায় নীচে নেমে দেখেন, বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উপুড় হয়ে পড়ে রয়েছে বেড রুমে।  মুখে-নাকে রক্ত লেগে ছিল।  বৃদ্ধার ছেলেই খবর দেন পুলিশকে।  ঘটনাস্থলে শেক্সপিয়র সরণি থানার পুলিশ, লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা যান।  ঘটনাস্থলে পৌঁছোন জয়েন্ট সিপি ক্রাইম ছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। 

চৌধুরী পরিবারের প্রাক্তন গাড়িচালক দুধকুমার ঢলের দিকে সন্দেহ বাড়ছিল পুলিশের। কারণ, অতীতে ওই ব্যক্তির বিরুদ্ধে ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকার সামগ্রী হাতানোর অভিযোগ উঠেছিল। বৃদ্ধা খুনের পরে আবাসনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, রবিবার এবং সোমবার - পরপর দু’দিন চৌধুরীদের ফ্ল্যাটে আসেন দুধকুমার ঢল। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে দুধকুমারকে ট্র্যাক করতে শুরু করে পুলিশ। যদিও ওই ব্যক্তির মোবাইল ফোন সুইচড অফ ছিল। শেষপর্যন্ত বিভিন্ন সূত্র মারফৎ পুলিশ জানতে পারে দুধকুমার ঢল হুগলির ডানকুনিতে আছেন। মঙ্গলবার সন্ধেয় তাঁকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ।

সেরা শিরোনাম

Cyclone Alert: রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
West Bengal Latest News Update: রাজ্য পাবে নতুন পুরসভা, ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সিএএ সার্টিফিকেট দেওয়া হবে, ঠাকুরনগর থেকে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য পাবে নতুন পুরসভা, ৩১ ডিসেম্বরের মধ্যে শুনানি শেষ করে সিএএ সার্টিফিকেট দেওয়া হবে, ঠাকুরনগর থেকে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
CM Suvendu Adhikari: মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর,
মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, "পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ হয়ে যেত.."

ভিডিও

INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:
Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget