এক্সপ্লোর

Hotel Booking Fraud : পর্যটন সংস্থার ওয়েবসাইট ও অনলাইন পেমেন্ট সিস্টেম হ্যাক করে অভিনব প্রতারণা, প্রতারিত পর্যটকরা !

Booking Fraud : অনলাইনে পছন্দসই হোটেলের খোঁজ করছেন ? খুব সাবধান !

প্রকাশ সিনহা ও ঋত্বিক প্রধান, কলকাতা : পুজোর মুখে পর্যটকদের (Tourists) প্রতারণা ! টুরিজম কোম্পানির (Tourism Company) ওয়েবসাইট ও অনলাইন পেমেন্ট সিস্টেম হ্যাক করে চলছে অভিনব প্রতারণা-চক্র। বালিগঞ্জ, রাঁচি, মন্দারমণিতে অভিযোগ দায়ের।

পুজোর ছুটিতে বেড়াতে যাবেন ভাবছেন ? পাহাড় কিংবা সমুদ্র ? অনলাইনে পছন্দসই হোটেলের খোঁজ করছেন ? খুব সাবধান ! পেমেন্ট করার আগে, ভাল করে যাচাই করে নিন। কারণ, ওঁত্‍ পেতে রয়েছে বিপদ ! হোটেল বুকিংয়ের নামে সক্রিয় অভিনব প্রতারণা চক্র। সম্প্রতি কলকাতা, রাঁচি, মন্দারমণিতে এমনই কিছু অভিযোগ সামনে এসেছে।

কীভাবে প্রতারণা ?

চিটফান্ড সংস্থা রোজভ্যালির বিরুদ্ধে তদন্ত শুরুর পর, এই সংস্থার হোটেল ব্যবসার নাম বদলে দেওয়া হয়। বর্তমানে, চকোলেট হোটেলস প্রাইভেট লিমিটেড নামে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তাদের টুরিজম-এর ব্যবসা। কলকাতা, রাঁচি, মন্দারমণি সহ বিভিন্ন জায়গায় রয়েছে তাদের হোটেল। সম্প্রতি, সংস্থার অনলাইন সাইটে দেওয়া নম্বর দেখে ফোন করেন পর্যটকরা। হোটেল বুক করে, পেমেন্টও করে দেন। কিন্তু কোনও কনফার্মেশন মেসেজ আসেনি। কয়েকজন তো সোজা হোটেলেও চলে যান। গিয়ে দেখেন, তাঁদের নামে ঘর বুকিং নেই। একাধিক পর্যটকের কাছে এই অভিযোগ পেয়ে, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় হোটেল কর্তৃপক্ষ। বালিগঞ্জ থানা, লালবাজারের সাইবার সেল ও রাঁচিতে ৩টি এফআইআর দায়ের করা হয়। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কোম্পানির ওয়েবসাইট ও অনলাইন পেমেন্ট সিস্টেম হ্যাক হয়েছে। কোম্পানির ফোন নম্বর বদলে, হ্যাকাররা নিজেদের নম্বর দিয়েছে। আর সেই নম্বরে যোগাযোগ করেই প্রতারিত হচ্ছেন পর্যটকরা। পুজোর মুখে প্রতারণার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা লোপাট হয়ে যাচ্ছে।

চকোলেট হোটেলস প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার নির্মাল্য চৌধুরী বলেন, গুগল পেজে আমাদের নম্বর দেওয়া থাকে। কিন্তু, হ্যাকার সেই নম্বরটা সরিয়ে দিয়ে নিজের নম্বরটা রেখেছে। এই নম্বরে যখন ফোন করা হচ্ছে, তখন বলছে এখানে টাকা দিয়ে দিন তাহলে বুকিং হয়ে যাবে। এরপর পেমেন্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু, তারপর দেখা যাচ্ছে বুকিং হচ্ছে না। 

কলকাতা পুলিশের সাইবার ক্রাইমের অফিসাররা হ্যাকারদের আইপি অ্যাড্রেসের সূত্র ধরে জালিয়াতি ধরার চেষ্টা করেছে। কে বা কারা কোম্পানির ওয়েবসাইট হ্যাক করল ? চক্রের নেপথ্যে আর কারা রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget