এক্সপ্লোর

Kolkata Covid Update: একসঙ্গে আক্রান্ত ৪১ জন, মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হল আরবানা আবাসন

Kolkata Covid Update: শুধু আরবানাই নয়, মঙ্গলবার শহর কলকাতার একাধিক এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এ দিন মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত হয়েছে খিদিরপুরের আইডিয়াল আবাসন।

কলকাতা: করোনার থাবা এ বার গগনচুম্বী আরবানা আবাসনেও (Urbana Residence)। সেটিকে মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) ঘোষণা করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।বিলাসবহুল ওই আবাসনের ৪১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। তাতেই এই পদক্ষেপ। গোটা আবাসনের জীবাণুমুক্তকরণ (Sanitisation) করল কলকাতা পুরসভা। ওই আবাসনে তাবড় তারকা-শিল্পী-সহ বিত্তশালীদের বাস। সকলে যাতে কোভিড বিধি মেনে চলেন, তা নিশ্চিত করছে পুরসভা।

তবে শুধু আরবানাই নয়, মঙ্গলবার শহর কলকাতার একাধিক এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এ দিন মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত হয়েছে খিদিরপুরের আইডিয়াল আবাসন। সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ। করোমনা মোকাবিলায়  সল্টলেকের সিবি ব্লকের ৮৬ থেকে ৯০ নম্বরের বাড়িগুলিকেও মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। বিধাননগর উত্তর থানার তরফে আজ মাইকে প্রচারও করা হয় সেখানে। বিভিন্ন বাড়ির সামনে ব্যারিকেড করা হয়েছে। সূত্রের খবর, বিধাননগর কর্পোরেশন এলাকায় গত ৮ দিনে প্রায় ২৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

আরও পড়ুন: Containment Zone: মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত খিদিরপুরের আইডিয়াল আবাসন

একই ভাবে, ব্যারাকপুর পুরসভা এলাকায় গত তিনদিনে ৩০ জনেরও বেশি করোনা আক্রান্ত। ১৭টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। যাঁদের বাড়িতে করোনা আক্রান্ত রয়েছেন, তাঁদের বাড়ির লোককে বাইরে বেরোতে নিষেধ করেছে প্রশাসন। যে কোনও সাহায্যের প্রয়োজনে ফোন নম্বর দেওয়া হয়েছে বাসিন্দাদের।

সরকারের তরফে সতর্কতা অভিযান চালানো হলেও, শহরের একাধিক এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে। এর জন্য যদিও রাজ্যকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধী শিবিরের নেতারা। রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বিধিনিষেধের বালাই নেই। সবাই মজা করছে। পাঠশালা বন্ধ, অথচ পানশালা খোলা। এই জন্যই বাংলায় করোনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।” যদিও তাঁর দিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দেন তৃণমূলের সুখেন্দুশেখর রায়। তাঁর বক্তব্য, “পাঠশালা-পানশালা নিয়ে না ভেবে দিলীপ বরং গোশালা নিয়ে ভাবুন।”

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :
Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget