এক্সপ্লোর

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

Pakistani Terrorist Arrest Update: পাকিস্তানের নাগরিক রানা রউফের নাম খাস কলকাতার ভোটার লিস্টে। ভুয়ো নাম ব্যবহার করে ভোটার কার্ডে নাম তুলেছিলেন রানা রউফ। 

আবির দত্ত, কলকাতা: রাজ্যে পালাবদলের পর নানা প্রান্ত থেকে জঙ্গি (Terrorist) সন্দেহে বেশ কয়েকজন পর পর গ্রেফতার হয়েছে। ক'দিন আগে হাবড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে রানা রউফ (Rana Rauf) নামের এক পাক নাগরিক। ওই ব্যক্তির বিরুদ্ধে এদেশে থেকে ISI এর চর হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে। এ বার জানা গিয়েছে ওই পাক জঙ্গির কাছে রয়েছে কলকাতার ভোটার কার্ড (Voter Card)! কীভাবে এদেশে এসে ভোটার কার্ডে নাম তুলল পাক নাগরিক রানা রউফ? এই নিয়ে তদন্তে নেমেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

কোন কেন্দ্রের ভোটার কার্ড রয়েছে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের?

নাম বদলে কলকাতার ভোটার হয়েছেন পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফ। কসবা বিধানসভা কেন্দ্রের ৬৬নং ওয়ার্ডের ৩১নং পার্টের ভোটার ওয়াহাব আলম। এই নামেই ভোটার কার্ডে নামে তুলেছিলেন রানা রউফ। তদন্তদারীদের দাবি, ২০১৮ সালে রানা রউফকে কলকাতার ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল ধৃত মহম্মদ ইজাজ। রাজ্য পুলিশের STF জানিয়েছে, বিধানসভা ভোটের আগে SIR এর সময় ভোটার তালিকা থেকে বাদ যায় ওয়াহাব আলমের নাম। 

কসবা বিধানসভা কেন্দ্রের ৬৬নং ওয়ার্ডের ভোটার লিস্টের ৪১৬ নম্বর নামটি রয়েছে ওয়াহাব আলমের। সেখানে বাবার নাম যা রয়েছে - জাবর আলম। বাড়ির নম্বর - 5J বয়স ৩৬। সেখানে একটি এপিক নম্বরও উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন ওয়াহাব আলমকে ডাকা শুনানিতে ডাকা হয়েছিল। তিনি যাননি। 

কসবার ভোটার পাক জঙ্গি! এর পর থেকে জাভেদ খানকে নিশানা সিপিএমের। 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়ক জাভেদ খান ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ। '৬৬ নম্বর ওয়ার্ডের ভোটার বেড়েছিল ৩৬-৩৭ হাজার। এটা অস্বাভাবিক ফিগার। নতুন এলাকা বাড়েনি। অথচ ভোটার সংখ্যা এত বাড়ল কী করে? এভাবে ভুতুড়ে ভোটার ঢোকানো হয়েছে। দিনের পর দিন ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে ভোটার বাড়ানো হয়েছে, কাউন্সিলর বা এমএলএ-র সাহায্য ছাড়া এগুলো হতে পারে না।', জাভেদ খানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন সিপিএম নেতা। 'তদন্ত হোক', সব অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন কসবার বিধায়ক। 

সিপিএম নেতার অভিযোগ নস্যাৎ করে দিয়ে জাভেদ খান বলেন, 'জানি না আমি। আমরা যে কোনও সার্টিফিকেট আধার কার্ড, রেশন কার্ড ছাড়া দিই না। আর যে সার্টিফিকেট দেওয়া হয়, তার ওপর রেফারেন্স লিখে দিই। কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে। পুলিশের কাজ তাদের ধরা। এরকম কিছু দেখতে পেলে, তার পুরো কানেকশন বের করা উচিত। আর কড়া থেকে কড়া শাস্তি হোক, সেটা আমরা দাবি করি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget