এক্সপ্লোর

Kolkata Winter Update: আজও শীতের কামড়, ঘন কুয়াশা, আরও নামছে কলকাতার তাপমাত্রা? ভাঙতে চলেছে ৬.৭ ডিগ্রির রেকর্ডও?

Weather Alert : গতকাল কলকাতার তাপমাত্রা নেমেছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। খুব সামান্য বাড়লেও , ভোর থেকেই হাড় কাঁপাচ্ছে শীত। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ভোর থেকে বেলা পর্যন্ত ঘন কুয়াশার দাপট। সূর্যের দেখা নেই। তিরতির করে ধেয়ে আসা ঠান্ডা হাওয়া। মঙ্গলবারের পর বুধবারেও শীতে একেবারে জবুথবু দশা কলকাতার।  রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীতের কামড় জারি রয়েছে। আজও কলকাতায় ১০ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল কলকাতার তাপমাত্রা নেমেছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। খুব সামান্য বাড়লেও , ভোর থেকেই হাড় কাঁপাচ্ছে শীত। 

আজ কোথায় কোমন তাপমাত্রা ?               


মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। বুধের সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে কলকাতা। বেলা পর্যন্ত কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  বীরভূম,  পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।        

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।  

শেষ কবে এমন শীত ?

২০১৩ সালের ৯ জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। তার আগে, ২০০৩ সালের ২২ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  আর মঙ্গলবার ও বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে কার্যত দশের ঘরে, যা ঠকঠকিয়ে দিয়েছে শহরবাসীকে। ১৮৯৯ সালের ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। মহানগরে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রার সেটাই এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। 

কলকাতায় সেভাবে শীতের দেখা আজকাল আর মেলে না। গত কয়েক বছরে অনেকের মুখে বারবার উঠে এসেছে এই আক্ষেপ।  আর এবার আর সেই আক্ষেপ রইল না। বরং এই শীতের এই অচেনা ঝোড়ো ইনিংস দেখে তাজ্জব পশ্চিমবঙ্গবাসী। 

অন্যদিকে উত্তর ভারতেও অব্যাহত শৈত্যপ্রবাহ। কুয়াশার চাদরে ঢেকে দিল্লি, উত্তরপ্রদেশ ও পঞ্জাবের বড় অংশ। অন্যদিকে বরফে ঢাকা পড়েছে ভূস্বর্গ। জম্মু কাশ্মীরের পুঞ্চে জেলা জুড়ে তুষারপাত হয়েছে । বরফে ঢেকে গিয়েছে রাস্তা-ঘাট। কিছুটা ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। পুঞ্চের কোনও কোনও জায়গায় ৪-৫ ফুট পুরু বরফের আস্তরণ তৈরি হয়েছে।       

 

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget