এক্সপ্লোর

Kolkata News: স্বাস্থ্যসাথী কার্ড থেকেও হয়রানি? ৩৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

রাতের শহরে দুর্ঘটনা। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীর পরিবারের কাছ থেকে ৩৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ!  দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৯টা ২০ নাগাদ।

আবির দত্ত, ঝিলম করঞ্জাই ও রঞ্জিত পাল, কলকাতা: স্বাস্থ্যসাথী (Swatha Sathi) কার্ড ছিল থাকা সত্ত্বেও বাইক দুর্ঘটনায় গুরুতর জখম তরুণকে এসএসকএম হাসপাতালে (SSKM) ভর্তি না নেওয়ার অভিযোগ। পরে আহত তরুণকে ভর্তি করা হয় কালীঘাটের (Kalighat) এক নার্সিংহোমে। যদিও এসএসকেএম (SSKM) কর্তৃপক্ষের দাবি, বেড না থাকায় ভর্তি নেওয়া যায়নি।

রাতের শহরে দুর্ঘটনা। আর স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীর পরিবারের কাছ থেকে ৩৫ হাজার টাকা নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ!  দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৯টা ২০ নাগাদ।

পুলিশ সূত্রে খবর, গড়িয়া স্টেশনের (Garia Station)  কাছে নতুন দেওয়ারা এলাকায় সাইকেল নিয়ে রাস্তা পেরনোর সময় পেশায় ল্যাব টেকনিশিয়ান পারমিতা সাঁপুইকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে একটি মোটরবাইক। গুরুতর আহত হন ২১ বছরের ল্যাব টেকনিশিয়ান। বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান বাইক চালক, সোনারপুরের বাসিন্দা, ১৯ বছরের সুদীপ্ত পালও। 

বাইকের পিছনে যে আরোহী ছিলেন, তাঁর আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হয়। পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সাইকেল আরোহী তরুণীর। আর জখম বাইক চালকের পরিবারের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি নিতে চায়নি পিয়ারলেস হাসপাতাল। কর্তৃপক্ষ তাদের কাছ থেকে ৩৫ হাজার টাকা নেয়। 

যদিও পিয়ারলেস হাসপাতালের তরফে দাবি, অভিযোগ সঠিক নয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ইন্দ্রনীল দাশগুপ্তের কথায়, এখানে পুলিশ নিয়ে এসেছিল। একজন মারা যায়। বাইক চালকের মথায় ও ঘাড়ে গুরুতর চোট ছিল। ভেন্টিলেশনে রেখেছিলাম। সকালে ওঁর বাবা-মা এসে এসএসকেএমে নিয়ে যায়। কোনও পরিষেবা রিফিউজ করা হয়নি।

পিয়ারলেস হাসপাতালে বিল আরও বাড়ার আশঙ্কায় শনিবার ভোরে আহত সুদীপ্তকে ভেন্টিলেটর যুক্ত অ্যাম্বুল্যান্সে তাঁর পরিবার নিয়ে আসে এসএসকেএম হাসপাতালে। অভিযোগ, এখানেও প্রায় ৬ ঘণ্টা ফেলে রেখে ভর্তি নেওয়া হয়নি। 

যদিও এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভেন্টিলেশন থেকে বের করে তারপর রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ভর্তির জন্য আনা উচিত। বেড না থাকায় ভর্তি করা যায়নি। এরসঙ্গে স্বাস্থ্য সাথী কার্ডের কোনও সম্পর্ক নেই। শেষপর্যন্ত শনিবার বেলা ১২টার পর আহত বাইক চালককে কালীঘাটের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget