এক্সপ্লোর

PAC Chairman: দলত্যাগ-বিরোধী আইনে বকেয়া শুনানি, পিএসি-র নয়া চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী

New Face As PAC Chairman: মুকুল রায়ের ইস্তফার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বসছেন  রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দলত্যাগ বিরোধী আইনে শুনানির মধ্যেই তাঁকে পিএসি চেয়ারম্যান পদে  বসানো নতুন বিতর্ক তৈরি করতে পারে, ধারণা রাজনৈতিক মহলের। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: জল্পনায় সিলমোহর! মুকুল রায়ের (mukul roy) ইস্তফার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান (chairman) পদে বসছেন রায়গঞ্জের বিধায়ক (mla) কৃষ্ণ কল্যাণী (krishna kalyani)। দলত্যাগ বিরোধী আইনে শুনানির মধ্যেই তাঁকে পিএসি চেয়ারম্যান পদে  বসানোর সিদ্ধান্ত নতুন বিতর্ক তৈরি করতে পারে, ধারণা রাজনৈতিক মহলের। 

কেন বিতর্ক?

দিনপাঁচেক আগে রায়গঞ্জের বিধায়ককে পিএসি-র সদস্য মনোনীত করা হয়েছিল। তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কৃষ্ণ কল্যাণীকে পিএসি চেয়ারম্যান করা হলে তাঁরা ফের আদালতে যাবেন। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের ক্ষেত্রে যা হয়েছিল, কৃষ্ণ কল্যাণীর ক্ষেত্রেও তাই হবে জানিয়ে দেন শুভেন্দু। শেষ বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে জিতলেও পরে তৃণমূলে যোগ দেন রায়গঞ্জের বিধায়ক, দাবি পদ্মশিবিরের। দলত্যাগ-বিরোধী আইনে তাঁর বিধায়ক-পদ খারিজের জন্য স্পিকারের কাছে আবেদনও জানিয়েছেন বিরোধী দলনেতা। তার শুনানির মধ্যেই কৃষ্ণ কল্যাণীকে পিএসি চেয়ারম্যান করার সিদ্ধান্ত। অধ্যক্ষ অবশ্য আগেই জানিয়েছেন, পিএসি চেয়ারম্যান নিয়োগ তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে। 

পদত্যাগ মুকুলের

এর আগে পিএসি-র চেয়ারম্যান পদে মুকুল রায়ের নিয়োগ নিয়ে আইনি লড়াই দেখেছে বঙ্গ বিধানসভা। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সতীর্থ মুকুল একুশের বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির চিহ্নে জিতে এসেছিলেন। কিন্তু ফলপ্রকাশের অল্প পর থেকেই তাঁকে ঘিরে বিতর্ক শুরু হয়। দলবদলে ফের তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিয়েছেন মুকুল, দাবি করে বিজেপি শিবির। সঙ্গে তাঁর বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়েও সরব হয়। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই আর্জি খারিজ করে দেন। পরে বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্য বিজেপি রাজ্য় নেতারা। আবেদনের প্রেক্ষিতে অধ্যক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলে আদালত। কিন্তু দ্বিতীয় বারও একই রায় বহাল রেখে বিধানসভার স্পিকার জানিয়ে দেন, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন।
এই টানাপড়েনের মাঝে দিনসাতেক আগে পিএসি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। শারীরিক অসুস্থতার জেরেই ইস্তফা, জানান তিনি। এর পর কাকে পিএসি চেয়ারম্যান করা হবে তা নিয়ে জল্পনা চলছিলই। প্রথা অনুযায়ী বিরোধী দলের কাউকে ওই পদে বসানোর কথা। 
কিন্তু কৃষ্ণ কল্যাণী কোন দলে এখনও নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ। সব মিলিয়ে চড়তে পারে রাজনৈতিক উত্তেজনার পারা। 

আরও পড়ুন:কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া অভিযুক্তের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

 

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা...", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা ও আবাস নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget