এক্সপ্লোর

Kulpi: ঘন কুয়াশার জের, কুলপিতে হুগলি নদীর চরে ধাক্কা বাংলাদেশি বার্জের

South 24 Parganas: বাংলাদেশের ৯ নাবিককে উদ্ধার করেছে পুলিশ। খিদিরপুর থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে যাচ্ছিল বার্জটি। 

গৌতম মণ্ডল, কুলপি: ঘন কুয়াশার জেরে কুলপিতে হুগলি নদীর (Hooghly River) চরে ধাক্কা বাংলাদেশি বার্জের। কুলপির নিশ্চিন্তিপুরে হুগলি নদীতে ডুবতে বসেছে বাংলাদেশি বার্জ। বাংলাদেশের ৯ নাবিককে উদ্ধার করেছে পুলিশ। খিদিরপুর থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে যাচ্ছিল বার্জটি। 

চরে ধাক্কা বাংলাদেশি বার্জের: এমভি রাফসান হাবিব থ্রি নামের ওই বার্জটি কলকাতার খিদিরপুর থেকে ছাই বোঝাই করে বাংলাদেশে যাচ্ছিল। ভোর রাতে ঘন কুয়াশার জেরে নদীর চরে ধাক্কা মারে বার্জটি। ধাক্কার জেরে বার্জের পাটাতন ফুটো হয়ে যায় বলে অনুমান। এরপর ডুবতে থাকে বার্জটি। এলাকার মানুষ বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে কুলপির ওসি ও বিডিও। খবর দেওয়া হয়েছে সিভিল ডিফেন্সকে। ইতিমধ্যে ৮০ শতাংশ ডুবে গিয়েছে বার্জটি।                                                        

শীতের ইনিংস শেষ। দখিনা বাতাস জানান দিচ্ছে, বসন্ত এসে গেছে। জলীয় বাষ্প ঢোকায় ভোরের দিকে কলকাতা-সহ কয়েকটি জেলায় হালকা কুয়াশা থাকলেও, বেলা গড়াতেই চড়া রোদে অস্বস্তি বাড়ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি - উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দু’- এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

গত মাসে মুড়িগঙ্গার চরে আটকে যায় বার্জ। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় গঙ্গাসাগর থেকে ফেরা পুণ্যার্থীদের। পরিস্থিতি মোকাবিলায় আসা দমকলমন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দেন পুণ্যার্থীদের একাংশ। সোমবার বেলা ১২টা নাগাদ, কচুবেড়িয়া থেকে লট এইটে যাওয়ার জন্য ছাড়া হয় এই বার্জটি। কিন্তু শুরুতেই পুণ্যার্থী বোঝাই বার্জটিতে ত্রুটি দেখা যায়। নদীর চরে আটকে যায় বার্জের অংশ। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। সেইসময় তাঁকে দেখে বার্জের ওপর থেকে ক্ষোভ দেখাতে থাকেন পুণ্যার্থীদের একাংশ। এইভাবে প্রায় তিন ঘণ্টা কেটে যাওয়ার পর, বার্জ থেকে বেশ কিছু পুণ্যার্থীদের নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর কিছুক্ষণ পর সচল হয়ে ওঠে বার্জটি।       

আরও পড়ুন: Vaccine: রুবেলা টিকাকরণের সময়সীমা বাড়াল রাজ্য স্বাস্থ্য দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Control of Anti Social Activities Bill: কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ইস্যু তৈরি হলেই 'গ্রেফতার করতে পারবে' পুলিশ ? কী কী বাজেয়াপ্ত হতে পারে ?
কাল থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন ইস্যু তৈরি হলেই 'গ্রেফতার করতে পারবে' পুলিশ ? কী কী বাজেয়াপ্ত হতে পারে ?
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget