এক্সপ্লোর

Kultali Royal Bengal Tiger : খাঁচার মধ্যে ছাগলের টোপ, বন দফতরের ফাঁদে ধরা দিল কুলতলির রয়্যাল বেঙ্গল ?

Royal Bengal Tiger: বন কর্মীদের দাবি, তাঁদের দিকে তেড়েও আসে দক্ষিণরায় ! তবে শেষ পর্যন্ত বন দফতরের পাতা ফাঁদে ...


সুকান্ত দাস, গৌতম মণ্ডল, পার্থপ্রতিম ঘোষ, মৈপীঠ
: গত কয়েকদিন ধরেই কুলতলির এই গ্রামে বাঘের আনাগোনা টের পাচ্ছিলেন বাসিন্দারা। লোকালয়ে মিলছিল পায়ের ছাপ। রাতের ঘুম উড়ে  গিয়েছিল গ্রামবাসীদের। রবিবার রাতে খাঁচা পাতে বন দফতর। ফাঁদে রাখা হল হৃষ্টপুষ্ট এক ছাগলকে। সেই লোভে কি ধরা দিল দক্ষিণরায় ? 

 বাঁচতে গাছের উপর উঠে পড়েন বনকর্মীরা

কুলতলির মৈপীঠের গৌড়ের চক গ্রামে দেখা দিয়েছিল  রয়্যাল বেঙ্গল টাইগার। বন কর্মীদের দাবি, তাঁদের দিকে তেড়েও আসে দক্ষিণরায় ! তবে শেষ পর্যন্ত বন দফতরের পাতা ফাঁদে পা দেয়নি বাঘ মামা। আতঙ্ক ছড়িয়ে জঙ্গলে ফিরে গিয়েছে রয়্যাল বেঙ্গল।

শেষপর্যন্ত বাজি ফাটিয়ে, টিন বাজিয়ে, বাঘকে তাড়া করলে, মাকরি নদীতে ঝাঁপ দিয়ে, আজমলমাড়ি জঙ্গলে ফিরে যান দক্ষিণ রায়।

নদীপথে সাঁতরে আজমলমাড়ির জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ। বন দফতরের ক্যামেরায় দরা পড়ে সেই ছবি। তার আগে বন কর্মীদের দিকে তেড়েও এসেছিল বাঘ। বাঁচতে গাছের উপর উঠে পড়েন বনকর্মীরা। গত কয়েকদিন ধরেই গ্রামে বাঘের আনাগোনা টের পাচ্ছিলেন গ্রামবাসীরা। লোকালয়ে মিলছিল পায়ের ছাপ, খাঁচার ফাঁদে পা দেয়নি দক্ষিণ রায়।

অন্যদিকে, কুলতলির পাশাপাশি পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার উপেন্দ্রনগরে ঠাকুরান নদীর চরেও মিলেছে বাঘের পায়ের ছাপ। তিনদিন আগে গ্রামবাসীরা পায়ের ছাপ দেখতে পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছেন। খাঁচা না পাতলেও পুলিশ ও বন দফতরের তরফে চলছে টহল। বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হচ্ছে। 

 তিন দিন আগে স্থানীয় বাসিন্দারা বাঘের পায়ের ছাপ দেখতে পায় নদীর চরের নরম মাটিতে। তারপর থেকে আতঙ্কে এলাকার মানুষ। পুলিশ ও বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় টহল দেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক প্রচার করছে পুলিশ। তবে বনদফতরের অনুমান, বাঘটি পাশের ধনচির জঙ্গল থেকে বেরিয়েছিল। কিন্তু আবারও জঙ্গলে ঢুকে গেছে। তবে বনকর্মীরা এলাকায় মোতায়েন আছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।                             

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন :

সিকিমে হাড়কাঁপানো ঠান্ডা, শীতের কামড় দার্জিলিংয়েও ! ঝট করে নামল তাপমাত্রা     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget