এক্সপ্লোর

Bengal Recruitment Scam : ১৫০ জনকে বেআইনিভাবে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন শুভেন্দু ! ভয়ঙ্কর অভিযোগ আনলেন কুণাল

Kunal Ghosh Accuses Suvendu Adhikari : কুণাল ঘোষের দাবি, 'আদালতের নির্দেশে গ্রুপ সি চাকরিচ্যুতদের তালিকায় আছে তাঁদের ৫৫ জনের নাম।'

কলকাতা :  নিয়োগ-দুর্নীতিতে  ( Recruitment Scam ) শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) নাম জড়িয়ে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের ( Kunal Ghosh ) এর। '১৫০ জনকে বেআইনি ভাবে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন শুভেন্দু' দাবি তৃণমূল মুখপাত্রের। 

কুণাল ঘোষের দাবি, 'আদালতের নির্দেশে গ্রুপ সি চাকরিচ্যুতদের তালিকায় আছে তাঁদের ৫৫ জনের নাম। অবিলম্বে শুভেন্দু সহ এই ৫৫ জনকে তদন্তের আওতায় আনতে হবে' । তালিকা প্রকাশ করে দাবি করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক। কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীও। 

আরও পড়ুন :

নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত সম্পত্তির বাজার মূল্য ১১১ কোটি ! আরও চাঞ্চল্যকর তথ্য আনল ED

সামনে পঞ্চায়েতের যুদ্ধ! তার আগে তেতে উঠছে বঙ্গভূমি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে শাসকদল কার্যত জেরবার। একের পর এক শাসক দলের নেতা , জন প্রতিনিধি ধরা পড়ছেন কেন্দ্রীয় এজেন্সির জালে।  এই পরিস্থিতিতে কার্যত উঠতে বসতে শাসক দলকে দুর্নীতি ইস্যুতে বিঁধছে বিজেপি। পাল্টা উত্তর দিতে ছাড়ছে না বিজেপিও । একদিকে যখন তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠছে, তখন তৃণমূলের অভিযোগ এজেন্সির হাত থেকে বাঁচতেই গেরুয়া শিবিরে নাম লিখিয়ে পার পেয়েছেন শুভেন্দু। এই আবহে কুণাল ঘোষ চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। বললেন, আদালতের নির্দেশে গ্রুপ সি চাকরিচ্যুতদের তালিকায় আছেন যাঁরা , তাঁদের ৫৫ কে শুভেন্দুই চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। ' 

গত ১০ মার্চ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় গ্রুপ সিতে নিযুক্ত আরও ৮৪২ জনের। এদের মধ্যে ৫৭ জনের কাছে এসএসসির ( SSC ) র  কোনও সুপারিশই ছিল না! যা নিয়ে বিস্ময়প্রকাশ করেন বিচারপতি। ২০১৬ সালে গ্রুপ সি-তে চাকরি পাওয়া ৪১ শতাংশের বেশি প্রার্থীরই চাকরি বাতিল হয় এদিন।  মধ্যশিক্ষা পর্ষদকে আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয়। এই গ্রুপ সি-তে চাকরি হারাদের মধ্যে এই তালিকায় একদিকে যেমন রয়েছে তৃণমূল নেতার নাম, তেমনই রয়েছে বিজেপি নেতার মেয়ের নামও! 

অন্যদিকে , চাকরি বাঁচাতে আইনি লড়াইয়ের পথে হাঁটছেন চাকরিচ্যুতরা! নিয়োগে বিস্তর অনিয়ম ধরা পড়ায় শুক্রবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের এক খোঁচায়, চাকরি হারিয়েছিলেন গ্রুপ সি-র ৮৪২ জন কর্মী। মবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তাঁদের একাংশ। গ্রুপ ডি-র পরে নিয়োগ-রক্ষায় আইনি লড়াইয়ের পথে হাঁটলেন গ্রুপ সি-র চাকরিচ্যুতদের একাংশ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধেই সরাসরি 'নথি দেখিয়ে' চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কুণাল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget