এক্সপ্লোর

Abhishek Vs Suvendu : 'বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত' কুণালের ট্যুইট খোঁচা

যা করার করে নিন। তৃণমূল ঝুঁকবে না। কয়লাকাণ্ডে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দিল্লির ED দফতর থেকে বেরিয়ে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা : একজন বাঘ আর আরেকজন বাঘ ছাল পরা বিড়াল। সোমবার এইভাবেই শুভেন্দু আর অভিষেকের তুলনা টানলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সপ্তাহের প্রথমদিন ইডির দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সিআইডির তলবে হাজিরা দেননি শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গেই সোমবার ট্যুইটে ক্ষুরধার আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, ' একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হবে। অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে ঢুকে যাচ্ছে। বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত।' 



সোমবারই এই মামলায় বিরোধী দলনেতাকে ভবানীভবনে তলব করেছিল সিআইডি। যদিও শুভেন্দু অধিকারী হাজিরা দেননি। সূত্রের খবর, সকাল সাড়ে ৯টা নাগাদ একটি ইমেল মারফৎ শুভেন্দু অধিকারী সিআইডি-কে জানান, কলকাতা হাইকোর্টে বিচারাধীন মামলার শুনানির পাশাপাশি দিনভর রাজনৈতিক কর্মসূচি থাকায় তিনি ভবানী ভবনে যেতে পারছেন না। কয়েক ঘণ্টা পরেই নিরাপত্তারক্ষী খুনের অভিযোগের মামলার তদন্তে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিন প্রাক্তন নিরাপত্তারক্ষী খুনের অভিযোগ-সহ ৩টি মামলার তদন্তে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ দেয় , কোনও মামলাতেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না। এমনকি, ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কোনও মামলা হলে, আদালতের নির্দেশ ছাড়া কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এই প্রসঙ্গে আবার কুণাল ঘোষের ট্যুইট, ' শুভেন্দুর রক্ষাকবচ? ভুল প্রচার। ও তদন্ত এড়াতে গিয়েছিল। হাইকোর্ট বলেছে জেরায় বসতে হবে। গ্রেপ্তার করা যাবে না বলে নাটক হাস্যকর। প্রথমেই গ্রেপ্তার আসছে কোথা থেকে? তদন্তে গুরুতর কিছু পেলে কোর্ট দেখবেন কী করা যায়। আপাতত ওকে জেরায় আসতে হবে। এড়াতে পারল না। এটা জয়?'



অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ইডির দফতরে হাজিরা দেন। ' যা করার করে নিন। তৃণমূল ঝুঁকবে না।' .. কয়লাকাণ্ডে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দিল্লির ED দফতর থেকে বেরিয়ে হুঙ্কার দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  সূত্রের দাবি,  এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়, বিনয় মিশ্রের সঙ্গে তাঁর কী কোনও সম্পর্ক ছিল? কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা-কে তিনি চেনেন কিনা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি কয়লাকাণ্ডে দেশের বিভিন্ন জায়গায় টাকা পাচার হয়েছে। এমনকী বিদেশেও পাচার হয়েছে টাকা। সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন প্রশ্ন করা হয় বলে সূত্রের দাবি। 

আরও পড়ুন :

সরকারি হাসপাতাল থেকে বার্থ সার্টিফিকেট পেতে বিলম্বের অভিযোগ, মুখ্যসচিবের সঙ্গে বৈঠক ফিরহাদের

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget