এক্সপ্লোর

Suvendu Adhikari: 'আকণ্ঠ দুর্নীতিতে ডুবে, BJP তে গেছেন নিজেকে বাঁচাতে', শাসকদলের নিশানায় শুভেন্দু

'এনআইএকে আটকানোর জন্য মুখ্যমন্ত্রী ফায়ার ব্রিগেডকে কাজে লাগিয়ে মামলা সাজাচ্ছেন', ইতিমধ্যেই তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। আর এবার শাসকদলের বৈঠকে এল পাল্টা নিশানা।

কলকাতা: 'একমাসের মধ্যে ইউক্রেনে যা বিস্ফোরণ হয়েছে, তা বাংলার থেকে কম। এনআইএকে আটকানোর জন্য মুখ্যমন্ত্রী ফায়ার ব্রিগেডকে কাজে লাগিয়ে মামলা সাজাচ্ছেন', ইতিমধ্যেই তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। আর এবার শাসকদলের বৈঠকে এল পাল্টা নিশানা। এই তৃণমূলের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার (Kunal Ghosh and Jay Prakash Majumdar)।

এদিন তৃণমূলের বৈঠকে শুভেন্দুকে পাল্টা নিশানা করেন জয়প্রকাশ মজুমদার। শাসকদলের তরফে দাবি করা হয়, 'বিরোধী দলনেতা নিজে আকণ্ঠ দুর্নীতিতে ডুবে, শুধুমাত্র বিজেপিতে গেছেন নিজেকে বাঁচাতে ১৯ ডিসেম্বর ২০২০ সালে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসে কর্মীরা সম্মান পাচ্ছেন না, দাবি করেছিলেন শুভেন্দু।' এখানেই শেষ নয়, আরও দাবি করা হয়েছে, 'করোনা হয়েছিল শুভেন্দুর, কেউ তার খবর নেননি, শুধু অমিত শাহ খবর নিয়েছেন, দাবি করেছিলেন শুভেন্দু।'

পাশাপাশি ওই বৈঠকে তৃণমূলের তরফে বলা হয়,' শুভেন্দু যখন দল ছাড়েন তখন তিনি পাঁচটি জেলার সাংগঠনিক দায়িত্বে ছিলেন, তিনটি দফতরের মন্ত্রী ছিলেন, প্রভূত সাম্রাজ্য তাঁর অধীনে ছিল। ২৭.১১.২০ তে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। ১ মার্চ রাজ্যে শহিদ মিনারে সভা করেন অমিত শাহ, আজ যারা বিজেপির বি-টিম হয়ে কাজ করছে, সেই সিপিএম সিএএ নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল। ২০২০ সালের নভেম্বরের ৫ এবং ৬-এ অমিত শাহ আসেন, তখন শুভেন্দুর যোগদানের শর্ত ফাইনাল হয়। তখন মুকুল রায় যোগদান করেননি, তখন সিদ্ধার্থনাথ সিং দায়িত্বে ছিলেন।'

তৃণমূলের ওই বৈঠকে বলা হয়,' ২০১৬-র পরে কৈলাস বিজয়বর্গীয় দায়িত্বে আসেন বিজেপির, তখন বিজেপিতে যোগদান করেন মুকুল। তখন সারদা ও নারদ তদন্ত চলছে, যখন মুকুল রায় বিজেপিতে যোগদান করেন। মুকুল রায়ের ওপর চাপ ছিল তৃণমূল কংগ্রেস ভাঙার। শুভেন্দু অধিকারীর বিজেপি-র যোগদানে আপত্তি করেছিলেন সুব্রত চট্টোপাধ্যায়।'

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

অপরদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা নিয়ে এদিন প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন 'জিজ্ঞাসাবাদে সহযোগিতা করা উচিত, এত ভয় কিসের ? ...আমি তো আদালতে গিয়ে আমাকে ডাকা আটকানো নিয়ে কখনও কিছু বলিনি। তদন্তের সম্মুখীন হওয়া উচিত, দুর্নীতিগ্রস্ত কে সবাই জানেন। নিয়োগ দুর্নীতি, কয়লা তদন্ত, পুর নিয়োগ দুর্নীতি তদন্ত আটকাতে ও বিরোধী দলনেতাকে জেলে ঢোকানোর চেষ্টায় আদালতে ৩৩০ কোটি খরচ করা হয়েছে' বলে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর।

 

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget