এক্সপ্লোর

Kunal Ghosh: 'নন্দীগ্রামে যারা দলকে পিছিয়েছেন, তাঁরাই...', বিস্ফোরক কুণাল

Kunal on TMC Leaders: বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের দায়িত্বে থাকা দলের নেতাদের কাঠগড়ায় তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কলকাতা: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরাজয় নিয়েও এবার বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটের ময়দানে মুখোমুখি লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কড়া টক্কর শেষে সামান্য ভোটে জিতে নন্দীগ্রামের বিধায়ক হয়েছেন শুভেন্দু। সেই ভোটগণনা নিয়ে বিস্তর কারচুপির অভিযোগ এনেছে তৃণমূল। এবার সেই নির্বাচনের দায়িত্বে থাকা দলের নেতাদের কাঠগড়ায় তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কুণালের তোপ:
তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'যাঁরা সিনিয়র-জুনিয়র জ্ঞান দিতে আসছেন, তাঁদের মুখে শুভেন্দুর বিরুদ্ধে কোনও কথা শোনা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাঁদের নন্দীগ্রামে নির্বাচন জিততে পাঠিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ জনতার দরবারে তাঁরা বিক্রি করতে পারেন না। কারা ছিলেন নির্বাচনের দায়িত্বে, কেন পর্যালোচনা হল না? মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী সেখানে শুভেন্দুর কারচুপি কাজ করবে কেন?' এর সঙ্গে তাঁর সংযোজন, 'নন্দীগ্রামে যারা দলকে পিছিয়ে দিয়েছেন, তাঁরা আজ অভিষেককে পিছিয়ে যাওয়ার কথা বলছেন!'

এদিন আরও একটি প্রসঙ্গে দলের নেতাদের কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মমতা ও অভিষেককে নিশানা করলেও দলের কিছু নেতা উপযুক্ত জবাব দেন না। তাঁর তোপ,  'শুভেন্দু ও বিজেপির কিছু নেতা কুরুচিকর ভাষায় মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও অভিষেককে (Abhishek Banerjee) আক্রমণ করছেন। আমাদের কয়েকজন সিনিয়র নেতা, যাঁরা মন্ত্রিত্বে আছেন, তাঁরা পাল্টা আক্রমণ করছেন না। তাঁরা কেন ভাল সেজে থাকছেন, গোলগোল বক্তৃতা করছেন? কেন তাঁরা শুভেন্দুকে পাল্টা চোর বলবেন না? আমরা কয়েকজন আক্রমণ করছি, বাকি নেতারা কী করছেন?' তাঁর আরও প্রশ্ন, 'যাঁরা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন তাঁরা কী করছেন? তাঁরা কেন শুভেন্দু বা বিজেপিকে চোর বলছেন না? সরকারের সব সুবিধা নেব, একাধিক পদ নিয়ে বসে থাকব, আর গোলগোল বক্তৃতা করব, সেটা হবে না।'  

প্রতিষ্ঠা দিবসে একটি মন্তব্য করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই বাংলায় আলোচনায় থাকে।'

আরও পড়ুন: কাল সুপ্রিম কোর্টে কামদুনির শুনানি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইবেন প্রতিবাদীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget