এক্সপ্লোর

Kunal Ghosh: 'বিমানবন্দর থেকে মুখ ঢেকে বেরোচ্ছেন, করোনাকালের ছবি নয় তো?', সায়নীকে কটাক্ষ কুণালের!

Saayoni Ghosh: এদিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে, কুণাল ঘোষ বলেন, 'উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে, উনি মুখ ঢাকতে যাবেন?'

কলকাতা: তিনি পরিচিত ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অন্যতম সৈনিক হিসেবে। তবে এবার কি সেই সায়নী ঘোষ (Saayoni Ghosh) ও কি বেসুরো? আজ দিল্লি থেকে ফিরলেন সায়নী ঘোষ, মাস্কে মুখ ঢেকে, টুপি পরে। আর সায়নীর সেই মুখ ঢেকে বিমানবন্দর থেকে বেরনোর ছবি দেখে, 'করোনাকালের ছবি' বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। কী বললেন তিনি? 

বিমানবন্দরে মুখ ঢেকে সায়নী, কী বললেন কুণাল ঘোষ?

এদিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে, কুণাল ঘোষ বলেন, 'উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে, উনি মুখ ঢাকতে যাবেন? আপনারা পরীক্ষা করে দেখুন, ওটা আজকের ছবি কি না? এ তো পুরো করোনাকালের ছবি! এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, মুখ ঢাকা, টুপি... কেমন একটা গোপন, গোপন ব্যাপার! হয় তিনি দলে রয়েছেন, নাহলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী। এর মাঝখানে তো কিছু নেই। কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার পরীক্ষা করে দেখুন, ওটা সত্যিই সায়নী ঘোষ কি না?'

তৃণমূলে বড় ভাঙন!

দেশের সংসদেও ভেঙে খান খান তৃণমূল। বিদ্রোহ ঘোষণা করলেন ১৯ জন সাংসদ। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তাঁরা। তাৎপর্যপূর্ণ ভাবে সেই তিঠিতে সই রয়েছে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। বিদ্রোহী হয়েছেন ইউসুফ পাঠান, পার্থ ভৌমিক, জুন মালিয়াও। যে ১৯ জন সাংসদ বিদ্রোহী হয়েছেন, তাঁরা হলেন- কাকলি ঘোষদস্তিদার, জগদীশচন্দ্র বসুনিয়া, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহের খান, পার্থ ভৌমিক, বাপি হালদার, সায়নী ঘোষ, মালা রায়, মিতালি বাগ, দেব, কালীপদ সোরেন, জুন মালিয়া, অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, শত্রুঘ্ন সিন্হা, অসিত কুমার মাল, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়। রচনাকে হাতে ধরে রাজনীতিতে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এই ১৯ জন বিদ্রোহী সাংসদদের মধ্যে চার জন বিশেষ করে নজর কাড়ছেন, শত্রঘ্ন সিনহা, মিতালি বাগ, মালা রায় এবং সায়নী ঘোষ। মালা রায় দক্ষিণ কলকাতার সাংসদ। মমতা একদা দক্ষিণ কলকাতার সাংসদ ছিলেন। সেই দক্ষিণ কলকাতায় মালাকে দাঁড় করানো হয়েছিল। মমতার একসময়ের কেন্দ্র যাদবপুরে প্রার্থী হয়েছিলেন সায়নী। শত্রুঘ্নকে শুধু প্রার্থী করাই নয়, কলকাতা চলচ্চিত্র উৎসবে মমতার পাশে জায়গা হতো তাঁর। শত্রুঘ্নর মেয়ে সোনাক্ষী সিনহাও মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন সেই সময়। তাৎপর্যপূর্ণ ভাবে তালিকায় নাম রয়েছে তারকা সাংসদ দেবেরও। 

আরও পড়ুন: Bollywood News: বাইকে করে মুখ ঢেকে, জিম লক্ষ্য় করে কয়েক রাউন্ড গুলি! সঙ্গীতশিল্পীকে 'ট্রেলার' দেখানোই উদ্দেশ্য?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Advertisement

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget