এক্সপ্লোর

Kunal Ghosh on SSC: প্রশ্ন থাকলে পার্থদা হয়তো ডিটেলটা বলতে পারবেন, SSC দুর্নীতি ইস্যুতে বললেন কুণাল

Kunal Ghosh on SSC: 'পার্থদা একদিক থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী ও অন্যদিকে দলের মুখ্যসচিব। ফলে ওঁর কাছে গেলে সবটা বিস্তারিত বলতে পারবেন।'

কলকাতা: এসএসসি (SSC) দুর্নীতি মামলায় উত্তাল রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য সাড়া ফেলেছে।

এসএসসি দুর্নীতি মামলায় কী প্রতিক্রিয় কুণাল ঘোষের?

কুণাল ঘোষ এদিন এসএসসি দুর্নীতি মামলা নিয়ে বলেন, 'যে সমস্ত অভিযোগ উঠে আসছে, সেই সমস্ত কেলেঙ্কারি ব্রাত্য বসুর জমানায় হয়নি। পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব। তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন। যদি কারও কোনও প্রশ্ন থাকে তাহলে পার্থদাকে বলুন।'

সাংবাদিক বৈঠকে এদিন তৃণমূলের মুখপাত্র বলেন, 'শিক্ষানীতির বিষয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী একটা চিন্তাভাবনা করছেন। তবে এখন যে কেলেঙ্কারির ঘটনাগুলো সামনে আসছে সেগুলো ব্রাত্য বসুর জমানায় হয়নি।'

এরপর তাঁকে সাংবাদিকেরা প্রশ্ন করেন যে সেই সময় তো পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, তাহলে কি সেই দিকেই ইঙ্গিত করছেন কুণাল ঘোষ? তার উত্তরে কুণাল ঘোষ বলেন, 'আমি বলেছি আমি বলতে পারব না কিছুই। যে বিষয়টা আমি জানি না সেটা নিয়ে আমি কিছু বলতে পারব না। যেহেতু এটা দলের নয়, প্রশাসনিক বিষয় তাই আমি বিশেষ কিছু বলতে পারব না। পার্থদা একদিক থেকে তৎকালীন শিক্ষামন্ত্রী ও অন্যদিকে দলের মুখ্যসচিব। ফলে ওঁর কাছে গেলে সবটা বিস্তারিত বলতে পারবেন।'

আরও পড়ুন: HS Exam Suggestion 2022 : এবার উচ্চমাধ্যমিকে অর্থনীতিতে ভাল নম্বর তুলতে শেষ মুহূর্তের অব‍্যর্থ টিপস

নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

এসএসসি-র (SSC) নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে গেল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। মামলা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা। এসএসসি-র নবম-দশমে শিক্ষক নিয়োগ (SSC Recruitment Scam) সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে  রাজ্য। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা ওঠার সম্ভাবনা।

সেরা শিরোনাম

TMC Breaking : তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Bisleri Water : এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget