এক্সপ্লোর

SSC Scam: অতীতে অনেককে নিয়ে সিদ্ধান্ত জানিয়েছিলেন, এখন ভেবে দেখুন পার্থ: কুণাল ঘোষ

Kunal Ghosh On Partha Chatterjee: 'অতীতে অনেকের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিলেন। জেরার ফাঁকে ফাঁকে একটু ভেবে দেখতে পারেন।' পার্থ চট্টোপাধ্যায়ের চক্রান্ত-তত্ত্বের মন্তব্যের প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) চক্রান্ত-তত্ত্বের (conspiracy) জবাবে মুখ খুললেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (kunal ghosh)। বললেন, 'অতীতে অনেকের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের এখন অখণ্ড অবসর। জেরার ফাঁকে ফাঁকে একটু ভেবে দেখতে পারেন। কালের যাত্রাপথে অনেক উত্তর পেয়ে যাবেন।'

কী হয়েছে?
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে যাওয়া হয়। হাসপাতালে ঢোকার মুখে হুইল চেয়ারে বসেই রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী বলেন,  'আমি ষড়যন্ত্রের শিকার'। জবাবে একপ্রস্ত তোপ দাগেন কুণাল। বলেন,'চক্রান্ত হলে আইনের পথ খোলা আছে।' সঙ্গে সংযোজন, 'যদি কোনও ব্যক্তি অবিচারের শিকার হন, তা হলে তিনি প্রথম সুযোগেই বলবেন যে আমি নির্দোষ। তিন-চার দিন মিডিয়ার কাছ থেকে প্রচুর সুযোগ পেয়েও সে কথা তিনি বলেননি। এখন বলছেন।' এর পরেই 'অবসরে ভেবে দেখার' কথা। কিন্তু কেন?

ট্যুইট করেও মোছেন কুণাল...
পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবিতে দিনদুয়েক আগে ট্যুইট করেছিলেন কুণাল ঘোষ। লিখেছিলেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। তাঁকে বহিষ্কার করা উচিত। যদি আমার এই বক্তব্য ভুল হয়, তাহলে দলের পূর্ণ অধিকার রয়েছে, আমাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে থাকব। লক্ষণীয় বিষয়, সে দিন বিকেলেই মন্ত্রিত্ব থেকে সরানো হয় তাঁকে। তবে তার আগেই সেই ট্যুইটটি মুছে দেন কুণাল। লেখেন, 'আগের ট্যুইটে ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছিলাম। দল এখন গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন।..."   

প্রতিক্রিয়া নানা মহলের
প্রাক্তন পরিষদীয় মন্ত্রীর 'ষড়যন্ত্রের তত্ত্ব' মন্তব্যের পর থেকে রাজনৈতিক মহলের পাশাপাশি অন্যান্য নানা ক্ষেত্র থেকেও প্রতিক্রিয়া এসেছে। যেমন অপর্ণা সেন। পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে মুখরক্ষার চেষ্টা করছে তৃণমূল, জানান তিনি। 

আরও পড়ুন:"তোমায় প্রমাণ দিতেই হবে, বিক্রি তুমি হওনি", নিয়োগ-দুর্নীতিতে বিশিষ্টদের ভূমিকায় প্রশ্ন রুদ্রনীলের

সেরা শিরোনাম

Basanti Extortion: ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
Madan On Abhishek:
"অভিষেকের কাছে আমি বলব, বহু এমন বেআইনি কাজ হয়েছে, যেগুলি আপনি করেছেন", বিস্ফোরক অভিযোগ মদনের
Madan Mitra : 'সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল', মন্তব্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়কের
'সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল', মন্তব্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়কের
West Bengal News Live : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ভিডিও

Food Safety: ফের খাদ্য সুরক্ষা দফতরের অভিযান Durgapur-এ, হোটেল-রেস্তোরাঁ থেকে মিলল পচা খাবার
Train Fire: কর্মভূমি এক্সপ্রেসে আগুন। রাজপুরায় ভস্মীভূত ট্রেনের ৪টি কামরা
Municipal Election: আজ হলেও কোনও অসুবিধা নেই, পরে হলেও অসুবিধা নেই: Tapas Roy | BJP | ABP Ananda
JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE
Patna News : বিহারের পাটনায় STF ও পুলিশের এনকাউন্টার, মৃত ৩ দুষ্কৃতী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget