এক্সপ্লোর

Rudranil on SSC Scam : "তোমায় প্রমাণ দিতেই হবে, বিক্রি তুমি হওনি", নিয়োগ-দুর্নীতিতে বিশিষ্টদের ভূমিকায় প্রশ্ন রুদ্রনীলের

SSC Scam Issue : বাংলার বিদ্বজ্জনেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীক্ষ্ণ আক্রমণ শানালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ

অরিত্রিক ভট্টাচার্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সন্দীপ সরকার, কলকাতা : স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে বিশিষ্টদের ভূমিকায় প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ছড়া কেটে রুদ্রনীলের প্রশ্ন, অন্য রাজ্যের ঘটনা নিয়ে মোমবাতি নিয়ে পথে নেমে প্রতিবাদ জানালেও, কেন এসএসসির দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন না বাংলার বিদ্বজ্জনেরা ? তবে এদিনই স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। 

রুদ্রনীলের প্রশ্ন-

এসএসসি নিয়োগ দুর্নীতির ধাক্কায় কেঁপে উঠেছে বঙ্গ রাজনীতি। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়! ৫০ কোটি টাকা আর বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে। এই প্রেক্ষাপটেই ফের বাংলার বিদ্বজ্জনেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীক্ষ্ণ আক্রমণ শানালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। এক ভিডিও বার্তা তিনি প্রশ্ন তুলেছেন, লুঠের টাকার পাহাড় দেখেও পাচ্ছে নাকি লজ্জা ? কাদের কাঁধে হাত রেখেছেন, ঘুণ ধরা কি মজ্জা ?/ ইউপি, বিহার, দিল্লি নিয়ে মোমবাতি নেন হাতে আর বাংলার লুঠে খোলেন না মুখ, নামেন না রাস্তাতে/ ও বুদ্ধিজীবী, ধর্না দেওয়া মুখগুলো সব তোমার দিকে চেয়ে/ আসছে মিছিল খালি পেটে তোমার দিকে ধেয়ে/ তোমায় প্রমাণ দিতেই হবে, বিক্রি তুমি হওনি/ হ্যাঁ ভুল বুঝছে মানুষ/ তোমায় প্রমাণ দিতেই হবে, বিক্রি তুমি হওনি/ শিক্ষা-বিবেক-শিরদাঁড়াটা নিলাম করে দাওনি।

আরও পড়ুন ; 'মিলিয়ে নেবেন কদিন পরে এরা বেচবে গঙ্গা নদী', পোস্টের পর পূর্ণাঙ্গ ছড়ায় কটাক্ষ রুদ্রনীলের

যদিও এপ্রসঙ্গে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছেন, "সব সময় পথে নামলে তো কাজটা হবে না। বুদ্ধিজীবীদের একটা ভূমিকা আছে ঠিকই। কিন্তু, এই যে সঙ্কট তাতে রাস্তায় নামলেই তো মিটে যাবে না। এখনও পর্যন্ত স্বচ্ছ কিছু চোখের সামনে আসছে না। টাকা ধরা পড়েছে, একজন বা দুজন মানুষ ধরা পড়েছেন...এটুকু আমরা জানছি। এর মধ্যে একটা সিদ্ধান্তে আসতে দেরি হবে, সময় লাগবে। কিন্তু, এটা ঠিকই যে, আমরা একটা গভীর হতাশায় ঢুকে আছে।"

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ৬ দিন পরে, স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন। ট্যুইট করে তিনি লিখেছেন, এটা ভুললে চলবে না, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, যে টাকা রাজ্যের গরিবদের শোষণ করে জোগাড় হয়েছে। মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে তৃণমূল মুখরক্ষার চেষ্টা করেছে। এতে মুখরক্ষা হবে না। যাঁদের থেকে লুঠ করা হয়েছে, তাঁদের স্বার্থে ওই টাকা ব্যবহার করতে হবে। 

এই ইস্যুতে শিল্পী সমীর আইচ বলছেন, আমি বুদ্ধিজীবী না। ছবি আঁকি। তবে, কোন অজানা কারণে রাজ্যে নতুন সরকার আসার পরে দিনের পর দিন অন্যায় অবিচার হয়ে চলেছে, তাঁরা তার পরেও নিশ্চুপ।

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা হতাশাজনক। সত্যিই তো নন্দীগ্রামের সময় সবাই যেমন নেমেছিলেন, তখনকার শাসকর্তাদের ভয় পাননি, সেই মেরুদণ্ডটা এখন কোথায় গেল ?

সব মিলিয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে এখন তপ্ত বঙ্গ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget