এক্সপ্লোর

Kunal Ghosh: 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়...' পদ হারিয়ে ফের 'হীরক রাজার দেশে' দেখতে চাইছেন কুণাল

TMC Removes Kunal: ২ মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। সেই দিনই নতুন করে 'হীরক রাজার দেশে' দেখার ইচ্ছে প্রকাশ করেছেন কুণাল।

কলকাতা: তৃণমূলে তিনি ছিলেন, আছেন এবং আগামী দিনেও থেকে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তবে দলে পদ হারিয়ে আপাতত সিনেমা দেখার ঝোঁক হয়েছে কুণাল ঘোষের। নিজেই সেকথা জানালেন তিনি। তবে যে ছবি দেখার ইচ্ছে প্রকাশ করেছেন কুণাল, তাও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কুণাল জানিয়েছেন, আবার 'হীরক রাজার দেশে' (Heerak Rajar Deshe) দেখবেন তিনি। পাশাপাশি গুনগুন করে গাইলেন "কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাইরে...'। (Kunal Ghosh)

২ মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। সেই দিনই নতুন করে 'হীরক রাজার দেশে' দেখার ইচ্ছে প্রকাশ করেছেন কুণাল। সোশ্যাল মিডিয়াতেও এই ইচ্ছের কথা লেখেন তিনি, এবিপি আনন্দের মুখোমুখি হয়েও জানান ছবিটি আবারও দেখতে মন চাইছে তাঁর। কুণাল জানিয়েছেন, 'হীরক রাজার দেশে' ছবিটি সব বয়সে দেখার মতো হলেও, শৈশবে, মধ্যবয়সে এবং বেশি বয়সে ছবিটি এক-এক রকমের বার্তা দেয়। ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বয়সের নিরিখে ছবিটি দেখে এক-এক রকমের অর্থ বোঝা সম্ভব হয়। (TMC Removes Kunal)

কিন্তু সত্যজিতের জন্মবার্ষিকী বলেই কুণাল নতুন করে 'হীরক রাজার দেশে' দেখতে উদগ্রীব হয়ে পড়েছেন, এমনটা মানতে নারাজ রাজনৈতিক মহল। আসলে ঘুরপথে তিনি দলীয় নেতৃত্বকেই বার্তা দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে। কুণাল নিজে সরাসরি তা যদিও বলেননি, তবে গুনগুন করে গাইলেন, 'আমি যে দিকেতে চাই, অবাক বনে যাই'। 

আরও পড়ুন: Kunal Ghosh: ‘শুভেন্দুর ভাষা, নীতির বিরোধী, কিন্তু ওকে দেখে শেখা উচিত’, আবারও দলের নেতাকে নিশানা কুণালের

এদিনও ফের দলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "তৃণমূল অনেক শক্তিশালী দল। ৩০-৩৫টি আসন পেতে চলেছে। আমার মতো ১০টা কুণাল ঘোষ আসবে যাবে। থেকে যাবে তারাই, যারা মন জুগিয়ে চলবে, হ্যাঁ-তে হ্যাঁ মেলাবে, নিজের মাথা খাটাবে না, যন্ত্রের মতো শৃঙ্খলাপরায়ণ বা শৃঙ্খলবদ্ধ হয়ে থেকে যাবে।" এখানেও কি 'হীরক রাজার দেশে'র প্রাসঙ্গিকতা বোঝাচ্ছেন কুণাল? উত্তর এড়ান তিনি। 

তৃণমূলে নিজের ভবিষ্যৎ নিয়ে গতকালই জল্পনা উস্কে দিয়েছিলেন কুণাল। জানিয়েছিলেন, তিনি তৃণমূলে ছিলেন, আছে এবং থেকে যাওয়ার চেষ্টাই করবেন। এই 'চেষ্টা' থেকে কি বিরত হতে পারেন কুণাল? অন্য দলে কি যেতে পারেন তিনি? কুণাল জানিয়েছেন, দলকে তিনি ভালবাসেন, তৃণমূলে ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু তাঁকে রাখা হবে কি না, তা দলের উপরই নির্ভর করছে।

সেরা শিরোনাম

Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
Durga Puja: আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কারা অনুদান পাবেন ? কী জানিয়েছিলেন তিনি ?
Durga Puja: আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কারা অনুদান পাবেন ? কী জানিয়েছিলেন তিনি ?
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
Dengue: আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি
আতঙ্কের নাম ডেঙ্গি, রাজ্য়ে আক্রান্তের সংখ্য়া ছাড়াল সাড়ে চার হাজার, কলকাতায় উদ্বেগের ছবি

ভিডিও

Dengue News: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আক্রান্ত বেড়ে সাড়ে ৪ হাজারের বেশি
Samik Bhattacharya: সামনে পুরভোট, নব্য বিজেপিকে বার্তা রাজ্য সভাপতির
Humayun Kabir: ক্যামাকস্ট্রিট কাণ্ডে ডেবরার প্রাক্তন TMC বিধায়ককে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস
Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
Siliguri News | ধৃত তৃণমূল নেতাকে ডিম বিক্ষোভ, আটক ৪ বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget