এক্সপ্লোর

Kunal Ghosh: 'আগে প্রায়শ্চিত্ত করুন', কুণালের নিশানায় অর্জুন! সঙ্গে দলবদল-খোঁচা

North 24 Parganas: জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের পাশে দাঁড়িয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহকে তুলোধনা করলেন কুণাল।

কলকাতা: দলের সাংসদ (TMC MP) ও বিধায়কের (TMC MLA) লাগামছাড়া দ্বন্দ্বে এবার বিধায়কের পাশে দাঁড়ালেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের পাশে দাঁড়িয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহকে (Arjun Aingh) তুলোধনা করলেন কুণাল। মনে করালে লোকসভা ভোটের আগে দলবদলের কথাও।

তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'আগে নিজের এলাকা সামলান, দলের ব্যাপার দলকে বুঝতে দিন। আগে প্রায়শ্চিত্ত করুন, বেশি কথা বলতে যাবেন না।' কুণালের আক্রমণ, 'কোনটা দলের বিরুদ্ধে, কোনটা দলের পক্ষে, না জেনে কথা। ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন, তখন তো দরদ ছিল না।'

দীর্ঘদিন ধরেই অর্জুন সিংহ ও সোমনাথ শ্যামের (Somnath Shyam) মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি তৃণমূল কর্মী ভিকি যাদক খুনের ঘটনার পর থেকে তা প্রকাশ্যে এসেছে। প্রতিদিনই একজন অপরজনের বিরুদ্ধে প্রকাশ্যেই কড়া সমালোচনা করছেন অথবা হুঁশিয়ারি দিচ্ছেন। কদিন আগেই অর্জুনের বিরুদ্ধে 'হলুদ ফাইল' জমা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন সোমনাথ শ্যাম। ওই এলাকায় একের পর এক খুনের ঘটনার পিছনে যারা সব তথ্য তিনি দলকে তুলে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন অর্জুন সিংহ। এর মধ্যেই আবার অর্জুন সিংহের ছেলেকেও কাঠগড়ায় তুলেছিলেন সোমনাথ শ্যাম। দলের সাংসদ ও বিধায়কের মধ্যে এই দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ায় অস্বস্তিতে দলও। দ্বন্দ্ব মেটানোর জন্য বৈঠকের চেষ্টা করেছিল তৃণমূলের শীর্ষনেতৃত্ব। সম্প্রতি নৈহাটি যাওয়ার সময় অর্জুন সিংহকে নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। নৈহাটিতে অর্জুন সিংহ ও সোমনাথ শ্যামকে মুখোমুখি বসিয়ে বৈঠক করে মেটানোর কথা ছিল। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও সেই বৈঠকে আসেননি সোমনাথ শ্যাম।

এই বিষয়টি নিয়ে কদিন আগেই কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজেকে নিজের লোকসভা কেন্দ্রেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে যে আলোচনা হচ্ছে, সেই প্রসঙ্গে মুখ খুলেছিলেন সুব্রত বক্সি। তার পাল্টা কড়া সমালোচনা করেছিলেন কুণাল ঘোষ। খোঁচা দিয়েছিলেন বৈঠক অসফল হওয়া নিয়েও। এবার সোমনাথ শ্যামের পাশে দাঁড়িয়ে খোলাখুলি তোপ দাগলেন অর্জুন সিংহের দিকেই।

নতুন বছরের শুরু থেকেই ক্রমাগত সামনে আসছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ঘটনা। দলের হেভিওয়েট সাংসদ, বিধায়ক, নেতারা ক্রমাগত একে অপরের বিরুদ্ধে খোলাখুলি তোপ দাগছেন। সামনেই লোকসভা ভোট। তার আগে প্রকাশ্য়ে এমন দ্বন্দ্ব কি ক্ষতি করবে তৃণমূলের সংগঠনে? 

আরও পড়ুন: '..ধারেকাছে কেউ নেই', তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যে মন্তব্য উদয়নের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget