এক্সপ্লোর

Mamata Banerjee: '..ধারেকাছে কেউ নেই', তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যে মন্তব্য উদয়নের

Udayan On Mamata Abhishek: দলে কে অপরিহার্য ? দলে ঝাঁঝ বেশি কার ? কে ভবিষ্যত ? গত কয়েকদিনে এই সকল প্রশ্ন তুলে নিজের দাবিতে অটুট প্রায় প্রত্যেকেই, এবার মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ...

কলকাতা: তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যে বিতর্ক চরমে। কার মুখ দেখে অনুপ্রাণিত হয়ে দলে আসা ? আর দলে কে অপরিহার্য ? দলে ঝাঁঝ বেশি কার ? কে ভবিষ্যত ? গত কয়েকদিনে এই সকল প্রশ্ন তুলে মদন মিত্র, সৌগত রায়, সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়-সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব, প্রায় প্রত্যেকেই নিজের দাবিতে অটুট রয়েছেন। এবার মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। 

এদিন উদয়ন গুহ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পর তৃণমূলে অভিষেকের ধারেকাছে কেউ নেই। নতুন প্রজন্মকে মানতেই হবে। যাঁরা নতুন প্রজন্মকে তৈরি করতে পারে না, তাঁদের থেকে ব্যর্থ কেউ নেই।' এরই পাশাপাশি তৃণমূলে সুদীপ-তাপস বিবাদের গ্রাফ ফের তির্যক। এযেনও 'শেষ হয়েও হইল না শেষ।' মূলত তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের ইস্যুতে গতপরশু সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে।' এরপরেই গতকাল মুখ খোলেন তাপস রায় (Tapas Roy)। 

অভিষেক নেতৃত্বে ছিল, আছে, থাকবে। মমতার জন্যেই আমরা তৃণমূল করতে এসেছি। মমতার মুখই বাংলার মানুষের কাছে একটা প্রতীক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অপরিহার্য। আমরা সবাই মমতার আশীর্বাদে ভোটে জিতেছি। আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই, নবীনদের জায়গা দিতে হবে। দলের জন্য কতটা পরিশ্রম করছে, সেটা সবার ক্ষেত্রেই দেখতে হবে।' এরপরেই তিনি বলে ওঠেন'সুদীপের এটা বিলম্বিত বোধোদয়, মাঝে তো কিছুদিন দলেই ছিলেন না। 'মমতা না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান, একথা বলেন কী করে?' এদিকে সেই মন্তব্যের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতে ফের তাপসের নিশানায় সুদীপ। 

আরও পড়ুন, আগামীকাল পানীয় জল বন্ধ থাকবে এই অংশে, পুনরায় স্বাভাবিক হবে কখন ?

এদিন ফের তাপস রায়ের সংযোজন, 'সুদীপের জ্ঞান শুনে আমাকে চলতে হবে? ওকে তুষ্ট করে আমাকে চলতে হবে? ও নিজেকে হাতি ভাবে, কিন্তু সাদা হাতি। আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখে দল করি। সুদীপ উত্তর কলকাতার ৭টি ওয়ার্ড নিয়ে নিজের মতো কিছু করতে চাইছে। ও ভুলে গিয়েছে, আমি ওঁর থেকে বেশিদিন তৃণমূল করছি। ও তো মাঝে ৬ বছর সিনে ছিল না। ১৫ বছর ধরে আমার সঙ্গে অসভ্যতা করেছে, তার বিচার হোক', তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা তাপস রায়ের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget