এক্সপ্লোর

Train Cancellation : টানা দু'দিন কুর্মিদের বিক্ষোভ, বাতিল বহু ট্রেন, চরম ভোগান্তি, রইল তালিকা

Kurmi Community Protest : দু'দিনের বেশি সময় ধরে প্রতিবাদ, অবরোধ চললেও পুরুলিয়ার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কুর্মি সমাজের প্রতিনিধিদের দফায় দফায় বৈঠকের পরেও মেলেনি সমাধান সূত্র।

সুনীত হালদার , হংসরাজ সিংহ ও সৌমেন চক্রবর্তী, খড়্গপুর : ৫০ ঘণ্টা পার। কুর্মিদের (Kurmi Community) তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি ও তাদের মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ। দু'দিনের বেশি সময় ধরে প্রতিবাদ, অবরোধ চললেও পুরুলিয়ার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কুর্মি সমাজের প্রতিনিধিদের দফায় দফায় বৈঠকের পরেও মেলেনি সমাধান সূত্র। অবরোধের জেরে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন (Express Train)। বাতিল হয়েছে লোকাল ট্রেনও (Local Train)। বহু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। চরম ভোগান্তির শিকার যাত্রীরা। সবমিলিয়ে চরম হয়রানির শিকার ট্রেনযাত্রীরা। পাশাপাশি বিক্ষোভ দেখানো চলছে ৬ নম্বর জাতীয় সড়কেও। যার জেরে, পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়খণ্ড যাওয়ার পথে আটকে পড়ে একের পর এক পণ্যবাহী লরি। সবমিলিয়ে রেল ও সড়ক অবরোধের জেরে, মারাত্মক ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ। 

কোন কোন ট্রেন বাতিল

কুর্মিদের রেল অবরোধের জের বাতিল ট্রেনের (Train Quancellaltion) মধ্যে রয়েছে টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল, খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল, ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল ও ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস। সাঁতরাগাছি-ঝাড়গ্রাম স্পেশালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। 

ঝলকে বাতিল ট্রেনের তালিকা

  • টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস
  • হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস
  • সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস
  • হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
  • রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
  • খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
  • খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল
  • ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল
  • ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস
  • সাঁতরাগাছি-ঝাড়গ্রাম স্পেশালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে

বিলাসপুর ডিভিশনে কাজ, বাতিল আরও ট্রেন

ছত্তীসগঢ়ের বিলাসপুর ডিভিশনে চলছে ইন্টারলকিং এবং নন- ইন্টারলকিংয়ের কাজ। এর জন্য ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ-পূর্ব ও মধ্য রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে কয়েকটি ট্রেন। বাতিল করা হয়েছে, হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-মুম্বই CSMT মেল, হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, শালিমার-লোকমান্য তিলক এক্সপ্রেস, হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, সাঁতরাগাছি-জবলপুর হামসফর এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুণে হামসফর এক্সপ্রেস, পোরবন্দর-শালিমার এক্সপ্রেস, শালিমার-উদয়পুর এক্সপ্রেস, সাঁতরাগাছি-পোরবন্দর এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত, আক্রমণ জয়রাম রমেশের

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget