এক্সপ্লোর

Kurseong Student Mysterious Death: কার্শিয়ঙে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু, CCTV ফুটেজে দেখা গিয়েছে উপর থেকে পড়ে যাচ্ছেন ওই যুবক !

Kurseong Student Death: পুলিশ ওই ঘটনাস্থলের ৬টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সেখানে অন্তত ২টি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে উপর থেকে নীচে পড়ে যাচ্ছেন সপ্তনীল। 

আবির দত্ত, কার্শিয়ং : কার্শিয়ংয়ের ডাউ হিলে যুবকের রহস্যমৃত্যু। খুনের অভিযোগ পরিবারের, তদন্তে পুলিশ। ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা। পাওয়া গিয়েছে ঘটনার ৬টি সিসিটিভি ফুটেজ। ২টি সিসিটিভির ফুটেজে ইঞ্জিনিয়ারিং ছাত্রকে পড়ে যেতে দেখা যাচ্ছে। হোম স্টে-র টপ ফ্লোরে ছিলেন সপ্তনীল ও তাঁর বন্ধুরা। সম্ভবত সূর্যোদয় দেখতে টপ ফ্লোরে টিনের শেডে উঠেছিল সপ্তনীল, দাবি পুলিশের। বাগনানে ফিরেছে সপ্তনীলের দেহ। 

ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যজনক মৃত্যুতে খুনের সন্দেহ প্রকাশ করেছে ছাত্রের পরিবার। কারও নামে অভিযোগ করা না হলেও ঘটনার প্রকৃত তদন্ত চাইছে মৃতের পরিবার। সপ্তনীলকে খুন করা হয়েছে বলে সন্দেহ তাঁর পরিবারের। এই সন্দেহের ভিত্তিতেই একটি অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার। সেই সূত্রেই তদন্তও শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ওই ঘটনাস্থলের ৬টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সেখানে অন্তত ২টি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে উপর থেকে নীচে পড়ে যাচ্ছেন সপ্তনীল। 

অনুমান করা হচ্ছে, হোম স্টে- র তিনতলা বিল্ডিংয়ের উপরে অ্যাসবেসটস বা টিনের একটা অংশ রয়েছে। পাহাড়ের অন্যান্য বাড়ির ক্ষেত্রেও এমনটা দেখা যায়। সম্ভবত তার উপরেই উঠেছিলেন ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। সূর্যোদয় দেখার জন্য ওই ছাত্র এই টিনের শেডের উপর উঠেছিল বলে অনুমান। ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছেন। তাঁরা রিপোর্ট দিলে আসল তথ্য প্রকাশিত হবে। তদন্তে পুলিশের অন্যতম মূল হাতিয়ার এই সিসিটিভি ক্যামেরা ফুটেজ। কেন সপ্তনীল পড়ে গেলেন, কীভাবেই বা তাঁর মৃত্যু হল? তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার প্রকৃত তদন্তের আশায় রয়েছে মৃতের পরিবার। 

ভোট ৫টা ২০ মিনিটে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ থেকে। আগের দিন রাতে বন্ধুদের সঙ্গে অনেকক্ষণ জেগে ছিলেন সপ্তনীল। পরের দিন সকালে এক বন্ধুর সঙ্গে মর্নিং ওয়াকে যাওয়ার কথাও ছিল তাঁর। তবে সেই বন্ধু রাজি হননি, বাথরুমে চলে যান। এরপর সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, উপর থেকে পড়ে যাচ্ছেন সপ্তনীল। কেন তিনি ওই টিনের শেডে উঠেছিলেন বা আদৌ উঠেছিলেন কিনা, সেখানে আদতে ওঠা যায় কিনা, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। সপ্তনীলের সঙ্গে যে বন্ধুবান্ধবরা ছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতের পরিবার খুনের অভিযোগ জানালেও নির্দিষ্ট কারও নামে অভিযোগ করা হয়নি। পুলিশের তরফে সমস্ত ধরনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক টিমের সংগ্রহ করা সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলিও ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget