এক্সপ্লোর

Lakshmir Bhandar: 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে টাকা বাড়ল না, বাজেটে সংস্কারে জোর মমতার, সব জল্পনা নস্যাৎ

West Bengal Budget 2025: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প এনেছিলেন মমতা।

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ বাজেট। তাই জনমোহিনী প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর আওতায় টাকা বাড়ানো হবে বলে জল্পনা ছিল। কিন্তু বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বাজেট পেশ হল, তাতে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে টাকা বাড়ানো হল না। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ সকলে যখন টাকা বাড়ানো হতে পারে বলে সরব হচ্ছিলেন, সেই সময়ই একেবারে উল্টো পথে হাঁটলেন মমতা। জনমোহিনী প্রকল্পের পরিবর্তে এবারে সংস্কার এবং সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করেছেন তিনি। (Lakshmir Bhandar)

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প এনেছিলেন মমতা। প্রথমে বাড়ির মহিলাদের হাতে মাসোহারা ৫০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসরদের জন্য আর একটু বেশি টাকা করে দেওয়ার ঘোষণা হয়। পরবর্তীতে তা আরও বাড়িয়ে সাধারণ মহিলাদের হাতে মাসে মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসরদের জন্য ১২০০ টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য। (West Bengal Budget 2025)

তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জনমোহিনী প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর বরাদ্দ বাড়ানো হতে পারে বলে জল্পনা ছিল। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিন আগেই দাবি করেন যে, 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা আরও বাড়িয়ে ১৫০০ করে দেওয়া হবে। রাজ্য যদি 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা ১৫০০ করে দেয়, তাহলে বিজেপি ক্ষমতায় এলে ৩০০০ করে দেবে বলেও ঘোষণা করে দেন শুভেন্দু। কিন্তু মমতা 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা বাড়ালেন না। অর্থাৎ আগের হারেই টাকা পাবেন রাজ্যের মহিলারা।

মমতার 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের অনুকরণে দেশের অন্য রাজ্যগুলিতেও এমন জনমোহিনী প্রকল্প চালু হয়েছে। সদ্য সমাপ্ত দিল্লির বিধানসভা নির্বাচনেও মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার এই প্রকল্প খবরের শিরোনামে উঠে আসে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ২১০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে, বিজেপি মহিলাদের ২৫০০ করে দেওয়ার ঘোষণা করে। খয়রাতির রাজনীতির এই বাড়াবাড়িতে নজর পড়ে আদালতেরও। নির্বাচনের আগে বিনামূল্যে রেশন, বিদ্যুৎ, নগদ খয়রাতির পরিবর্তে সাধারণ মানুষকে উন্নয়নের মূলস্রোতে তুলে আনার ভাবনা কেন কেউ ভাবছে না প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। পরজীবী শ্রেণি তৈরি না করে, মানুষকে স্বাবলম্বী করে তোলার কথা বলে শীর্ষ আদালত। আর সেই আবহেই 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা না বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মমতা। 

কিন্তু ২০২১ সালে মমতার যে  'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প গোটা দেশের রাজনৈতিক কৌশল পাল্টে দেয়, সেই প্রকল্পের টাকা না বাড়ানো কি ভোটবাক্সেও প্রভাব ফেলবে? প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। কারণ মূল্যবৃদ্ধি যে জায়গায় পৌঁছেছে, তাতে খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বাজেটের আগেও তাই 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা বাড়বে বলে আশা ছিল অনেকের। তাই মমতার সিদ্ধান্তে তাঁদের আশাভঙ্গ হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। কারণ বিজেপি ইতিমধ্যেই জানিয়েছে, ক্ষমতায় এলে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা বাড়িয়ে প্রায় তিন গুণ করে দেবে তারা। তাই মানুষ এবার কোন দিকে ঝুঁকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget