এক্সপ্লোর

লালবাজারের আগেই লৌহপরিখা ! জুনিয়র ডাক্তারদের মিছিল আটকাতে বজ্রআঁটুনি, পুলিশে-ব়্যাফে ছয়লাপ

আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার । এখনও কিনারা হয়নি সেই রহস্যের। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের।

ঝিলম করঞ্জাই, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা :  আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার  হয়ে গিয়েছে। এখনও কিনারা হয়নি। এখনও নির্যাতিতার বিচারের দাবিতে রাত জাগছে মহানগর। কোনও রাজনৈতিক পতাকা ছাড়াই রবিবার সারারাত জেগেছে নাগরিক সমাজ। ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। একটাই দাবি, বিচার ! এই আবহেই সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

তাঁদের দাবি, এতদিন পর্যন্ত যা যা দাবি করে এসেছেন তাঁরা, তার কিছুই পূরণ হয়নি। ৯ অগাস্ট থেকে একই তিমিরে রয়ে গিয়েছেন তাঁরা। আন্দোলনরত চিকিৎসকদের দাবি, সেদিন থেকে তাঁরা সন্দীপ ঘোষকে বরখাস্ত করার দাবি করে আসছেন, হয়নি। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন, হয়নি। নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছেন, হয়নি। আর নির্যাতিতার আসল অপরাধীদের খোঁজও মেলেনি। এই সবকিছুর দাবি তুলেই আজ তাঁদের লালবাজার অভিযান। 

লালবাজার অভিযান করছেন জুনিয়র ডাক্তাররা। আর তা পুলিশ হেডকোয়ার্টার অবধি যাতে কিছুতেই পৌঁছতে না পারে, তার ব্যবস্থা করেছে পুলিশ। মিছিল যাবে কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মহাত্মা গান্ধী রোড ধরে। তাই বৌবাজারেই গড়ে তোলা হচ্ছে লৌহপ্রাচীর। নবান্ন অভিযান রুখতে যেমন দুর্ভেদ্য লৌহ পরিখা তৈরি করা হয়েছিল, তেমন ভাবেই ৯ ফুটের গার্ডরেলে আটকানো হয়েছে রাস্তা। তা বেঁধে দেওয়া হয়েছে শিকল দিয়ে। বিশাল মোটা মোটা সেই শিকল, অনেকটা লঞ্চ বাঁধার শিকলের মতো। এই লৌহকপাটের আগেই যাতে ডাক্তারদের মিছিল আটকে যায়, তার ব্যবস্থা করা হচ্ছে। 

জুনিয়র ডাক্তারদের অভিযোগ, ধর্ষণ-খুনের প্রমাণ লোপাটে পুলিশের সক্রিয় ভূমিকা রয়েছে। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা।

সোমবার দুপুর দুটোয় কলেজ স্কোয়ারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল করে লালবাজার অভিযান। 

অন্যদিকে সোমবারই আর জি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও অভিযান করছে বিজেপি। বর্ধমানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। কার্জন গেটের কাছে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপির নেতা-কর্মীরা। তুমুল ধস্তাধস্তি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:

সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে এগিয়েছিলেন তিনিই, তদন্তে প্রথম আখতারকেই ডাকল ED

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
TMC Shahid Diwas : চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
Shahid Diwas 21 July : ২১ জুলাই, কোন সভার দিকে ভিড়? তৃণমূল কর্মীরা কার সভা বাছলেন ঋতব্রত না মমতার ?
' মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সভায় লোক টানছেন ঋতব্রতরা' চাঞ্চল্যকর অভিযোগ কুণালের
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget